চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মরিনহোর সঙ্গে কাজ করতে আগ্রহী নেইমার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৮ অপরাহ্ন ২১, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

বার্সেলোনায় তার অসুখী থাকার কোন খবর নেই। চুক্তি নিয়ে কোন ঝামেলার খবরও আসেনি। মাঝের গোলখরা কাটিয়ে গত কয়েক ম্যাচে বার্সার জয়ে ভালোই অবদান রাখছেন। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে রূপকথার জয়ে তো সিংহভাগ অবদান নেইমারেরই। কিন্তু হঠাত করেই তার বার্সা ছাড়ার গুঞ্জনের পালে জোর হাওয়া! যার সর্বশেষ সংযোজন, ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হোসে মরিনহোর সঙ্গে নেইমারের কাজ করতে চাওয়ার খবর গণমাধ্যমে আসা।

বার্সেলোনার ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার মরিনহোর সঙ্গে কাজ করতে চান বলে ব্রিটিশ দৈনিক সানে’র বরাতে খবর দিচ্ছে ফুটবলের জনপ্রিয় ওয়েবপোর্টাল গোলডটকম। যাতে লেখা হয়েছে- নেইমার বলেছেন, ‘মরিনহো-গার্দিওলার মতো কোচেরা আছেন, যেকোনো ফুটবলারই চাইবে তাদের সঙ্গে কাজ করতে।’

নেইমারের আগের খবরটি চাউর হয় ইংলিশ প্রিমিয়ার লিগে তার আগ্রহের বিষয়টি নিয়ে। ‘ইংলিশ প্রিমিয়ার লিগ আমাকে মোহিত করে দেয়। কে চ্যাম্পিয়ন হবে, কেউ জানে না। গত মৌসুমে কি দুর্দান্তই না খেলল লেস্টার সিটি। প্রতিটি দলের খেলার যে স্টাইল, তা বেশ ভাল লাগে আমার। আর কে জানে, একদিন হয়ত এই লিগেই আমিও খেলব!’ এরপরই নানা গুঞ্জন তার বার্সায় বসবাস নিয়ে!

গত কয়েকবছর থেকেই নেইমারের পেছনে লেগে আছে ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসজি’র মতো দলগুলো। তবে গত জুলাইতে বার্সেলোনা ২০২১ সাল পর্যন্ত নেইমারের চুক্তি বাড়িয়ে ফেলে। তাতে পিছু হটতে হয় বড় বড় ক্লাবগুলোকে।

কিন্তু ফুটবলে যে এসব চুক্তি কোন শেষের ইঙ্গিত নয়, সেটি নেইমারের কথাতেই স্পষ্ট। নেইমার হয়তো ২০২১ এর আগে বার্সা ছাড়তে চানই না, হয়তো কেবল আগ্রহের কথাটাই বলেছেন। যার সঙ্গে বার্সায় সুখী-অসুখী হওয়া নিয়ে কোন ইঙ্গিত জড়িত নয়। কিন্তু গুঞ্জন-খবর চাউর।

শেষ পর্যন্ত যাই ঘটুক, নেইমারের মন্তব্যের আগেই গত ফেব্রুয়ারিতে তাকে পেতে প্রায় এক হাজার সাড়ে সাত’শ কোটি টাকা (২০০ মিলিয়ন ইউরো) খরচে রাজির কথা আবারো জানিয়ে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। জল তাই যেকোনো দিকে গড়াতেই পারে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারমরিনহো
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসিদের কোচের পদ ছাড়লেন মাশ্চেরানো

এপ্রিল ১৫, ২০২৬

১১২ বলে অপরাজিত ২২৮ কুষ্টিয়ার সাইফুরের, ৬ উইকেট নুর ইসলামের

এপ্রিল ১৪, ২০২৬

অ্যাটলেটিকোর বিপক্ষে বার্সার পেনাল্টি আবেদন ‘অগ্রহণযোগ্য’: উয়েফা

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হিজবুল্লাহর হামলায় ১১ ইসরায়েলি সেনা আহত

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে মনজুর আলমের বাসায় হঠাৎ হাসনাত আবদুল্লাহ

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT