চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মরিনহোকে বরখাস্ত করল ম্যানইউ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৩ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

বরখাস্ত হলেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হোসে মরিনহো। আড়াই বছর দায়িত্ব থাকার পর ওল্ড ট্র্যাফোর্ড ছাড়তে হল পর্তুগিজ এই কোচকে। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ম্যানইউ’র বিবৃতিতে বলা হয়েছে, ‘ম্যানচেস্টার ইউনাইটেড ঘোষণা করছে, কোচ হোসে মরিনহো ক্লাব ছেড়ে যাচ্ছেন। ম্যানচেস্টার ইউনাইটেডে কাটানো সময়ে তার কাজের জন্য ক্লাব মরিনহোকে ধন্যবাদ জানাচ্ছে। একই সঙ্গে তার সুন্দর ভবিষ্যৎ কামনা করছে।’

বিবৃতিতে তারা আরও জানিয়েছে, ‘চলতি মৌসুমের শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগ দেয়া হবে। এর মধ্যে ক্লাব সবদিক বিচার-বিশ্লেষণ করে স্থায়ী কোচ নিয়োগের প্রক্রিয়ায় কাজ করবে।’

চলতি মৌসুমে খুব বাজে সময় যাচ্ছে ম্যানইউ’র। শিরোপা দৌড়ে থাকা তো দূরের কথা, চ্যাম্পিয়নস লিগের জায়গা থেকেও পিছিয়ে আছে অনেকটা। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ১৯ পয়েন্ট কম নিয়ে টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে রেড ডেভিলরা। ১৭ ম্যাচ শেষে তাদের পয়েন্ট মাত্র ২৬। ১৯৯০-৯১ মৌসুমের পর এটাই সবচেয়ে বাজে পারফরম্যান্স ইংল্যান্ডের অন্যতম সফল এ ক্লাবটির।

এছাড়াও বিশ্বকাপ জয়ী তারকা পল পগবার সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না অনেকদিন থেকেই। এ নিয়ে মৌসুমের শুরু থেকেই নানা ধরণের গুঞ্জন ভাসছিল। তার সঙ্গে সম্পর্কের অবনতির কারণে ক্লাবই ছাড়তে চাইছেন ৮৯ মিলিয়ন পাউন্ডে কেনা এ ফরাসী তারকা।

সবমিলিয়ে চলতি মৌসুমের শুরু থেকেই তাকে ছাঁটাইয়ের গুঞ্জন চলছিল। তবে লিভারপুলের কাছে ১-৩ গোলে হারের পর বেকায়দায় পড়ে যান মরিনহো। রোববার অ্যানফিল্ডে বড় হারের দিনে পগবাকে মাঠেই নামাননি মরিনহো। এ নিয়েও ক্লাব কর্তৃপক্ষের কাছে তোপের মুখে পড়েন মরিনহো। শেষ পর্যন্ত চাকুরিটাই ছাড়তে হল তাকে।

ট্যাগ: ম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টসহোসে মরিনহো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভোট কেন্দ্রে দল ও ব্যক্তির প্রভাব মোকাবেলায় সতর্ক থাকতে হবে: সিইসি

পরবর্তী

চমকে দিল মনিকর্নিকা, বাহবা পাচ্ছেন কঙ্গনা

পরবর্তী

চমকে দিল মনিকর্নিকা, বাহবা পাচ্ছেন কঙ্গনা

অভিবাসী

আমাদের অভিবাসন খাত এখনও ‘দালাল’ নির্ভর

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT