চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মরণোত্তর ক্রীড়া পুরস্কার পেলেন শেখ কামাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৬ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৬
স্পোর্টস
A A

দেশের ক্রীড়াঙ্গণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মরণোত্তর ক্রীড়া পুরস্কার পেয়েছেন শহীদ শেখ কামাল। তাছাড়া বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানসহ আরো মোট ৩১ জন এই পুরষ্কার লাভ করেছেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ২০১০, ২০১১ ও ২০১২ সালের বিজয়ীদের মাঝে জাতীয় ক্রীড়া পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী।

পুরস্কার হিসেবে বিজয়ীদের ২৫ হাজার টাকার চেক এবং স্বর্ণপদক প্রদান করা হয়। মরনোত্তর পুরস্কার প্রাপ্তদের পক্ষে তাদের পরিবারের সদস্য এবং নিকটজনেরা পুরস্কার গ্রহণ করেন। দেশের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মানিত করতে ১৯৭৬ সালে জাতীয় ক্রীড়া পদক চালু করা হয়।

Banglabid

দেশের স্বাধীনতাত্তোর ক্রীড়াঙ্গণের উজ্জ্বল নক্ষত্র আবাহনী ক্রীড়া চক্র লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামাল জাতীয় ক্রীড়া পদক (মরণোত্তর) ২০১১ এবং সাকিব আল হাসান ২০১২ সালের পদক লাভ করেন।

শেখ কামাল ১৯৭৫ সালের ১৫ আগস্ট মৃত্যুবরণ করেন। দেশের জনপ্রিয় স্পোর্টস ক্লাব আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা শেখ কামাল আজাদ বয়েজ ক্লাবের হয়ে প্রথম বিভাগে ক্রিকেট খেলেন। তিনি এ্যথলেট ছিলেন, বাস্কেট বল ইভেন্টেও প্রথম বিভাগে খেলেছেন।

২০১০ সালের জাতীয় ক্রীড়া পদক বিজয়ী ১০ ক্রীড়াবিদ হচ্ছেন- মাস্টার অফিসার মো. হারুন-উর-রশীদ (সুইমিং), কমনওয়েলথ গেমসে স্বর্ণজয়ী শুটার আতিকুর রহমান (শুটিং), মাহমুদা বেগম (এ্যাথলেট), দেওয়ান মো. নজরুল হোসেন (জিমনাস্টিক), মো.মিজানুর রহমান মানু (সংগঠক), এ এস এম আলী কবির (সংগঠক), মো. তকবির হোসেন (সুইমিং, মরণোত্তর), ফরিদ খান চৌধুরী (এ্যাথলেট), বেগম নেলি জেসমিন (এ্যাথলেট) এবং শারিরীক প্রতিবন্ধীদের ক্রীড়ায় বিশেষ সাফল্যের জন্য বেগম নিপা বোস (এ্যাথলেটিক্স)। 

Reneta

২০১১ সালের পদক বিজয়ী ১০ ক্রীড়াবিদ হচ্ছেন– বেগম রওশন আরা ছবি (জিমনাস্টিক), সার্জেন্ট মো. কাঞ্চন আলী অবসরপ্রাপ্ত (বক্সিং), মো. আশরাফ আলী (রেসলিং), বেগম হেলেনা খান ইভা (ভলিবল), খালেদ মাসুদ পাইলট (ক্রিকেট), মো.রবিউল ইসলাম (ফটিক দত্ত) (বডিবিল্ডিং), জুম্মন লুসাই (হকি, মরনোত্তর), কুতুবুদ্দিন মোহাম্মদ আকসির (সংগঠক), আশিকুর রহমান মিকু (সংগঠক) এবং শহীদ শেখ কামাল (ক্রীড়াবিদ এবং সংগঠক, মরণোত্তর)।

২০১২ সালের পদক বিজয়ী ১২ ক্রীড়াবিদ হচ্ছেন– সাকিব আল হাসান (ক্রিকেট), মো. মহসিন (ফুটবল), খুরশীদ আলম বাবুল (ফুটবল), আশিষ কুমার ভদ্র (ফুটবল), মো.আব্দুল গাফ্ফার (ফুটবল), সত্যজিৎ দাস রুপু (ফুটবল), ফিরোজা খাতুন (এ্যাথলেটিক্স), নাজিয়া আখতার জুথি (ব্যাডমিন্টন), আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল (সংগঠক), আ.ন.ম মামুনুর রশিদ (হকি), উন্মে সালমা রফিক (সংগঠক, মরণোত্তর) এবং নুরুল আলম চৌধুরী (সংগঠক)।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সোমবার প্রাচ্যনাটের উঠানে ‘রবি রঙ্গ’

পরবর্তী

মাদার তেরেসা থেকে ‘সেইন্ট তেরেসা’

পরবর্তী

মাদার তেরেসা থেকে ‘সেইন্ট তেরেসা’

যুদ্ধাপরাধীদের দোসর পাকিস্তানকে কড়া জবাব বাংলাদেশের

সর্বশেষ

সানি দেওলের করুণ দশা, ছক্কা হাঁকালেন ইমরান হাশমি!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও স্থানীয় পরিবেশের ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

আগস্ট ২০, ২০২৬

হাড় হিম করা ভয়ানক এই সিনেমার জন্য প্রস্তুত তো?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ায় জ্বালানি সংকট, এশিয়া থেকে পরিশোধিত জ্বালানি আমদানি

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯২৫

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT