চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মরগানের ‘ভবিষ্যৎ বাণী’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৮ অপরাহ্ন ১৩, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইনআপ বনাম নিউজিল্যান্ডের অদম্য বোলিং আক্রমণ। রোববার বিশ্বকাপের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাসই মিলছে। তবে ইয়ন মরগান চোখ ঘুরিয়ে নিচ্ছেন অন্য আরেকটি দিকে। লর্ডসের ফাইনালে লো-স্কোরিং ম্যাচ হবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন ইংল্যান্ড অধিনায়ক।

‘এটি কখনোই হাই-স্কোরিং গ্রাউন্ড নয়। সুতরাং, আমি বলতে পারি আগামীকাল হাই-স্কোরিং ম্যাচ হবে না। আমি মনে করি এখানে অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হবে।’

বিশ্বকাপের দ্বাদশ আসরে পাকিস্তান বাদে একমাত্র দল হিসেবে নিউজিল্যান্ডই একবারও ৩০০ রান করতে পারেনি। তবে ছোট কিংবা মাঝারি সংগ্রহ তাড়ায় ও ডিফেন্ডে দারুণ সফলতা দেখিয়েছে কিউইরা।

সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাত্র ২৩৯ রান করেছিল নিউজিল্যান্ড। তবে বোলারদের দৃঢ়তায় ঠিকই ১৮ রানের জয় দিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের ফাইনালে জায়গা করে নেয় কিউইরা।

ইংল্যান্ডের কাছে আবার ৩০০ রান ডালভাতের মতোই। লিগপর্বের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টুর্নামেন্টের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৩৯৭ করেছে স্বাগতিকরা। ফাইনালে ওঠার পথে অস্ট্রেলিয়ার ২২৩ রান ১৩৭ বল হাতে রেখেই পেরিয়ে যায় মরগানের দল।

বিশ্বকাপের ফাইনালে মাত্র একবার ৩০০ রান দেখেছে ক্রিকেটবিশ্ব। ২০০৩ বিশ্বকাপে ভারতকে হারিয়ে শিরোপা জেতার পথে ৩৫৯ রান তুলেছিল রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া। এবার দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনাল ৩০০ পেরোনো স্কোর দেখবে নাকি মরগানের ভবিষ্যদ্বাণী সত্যি হবে, সেটি জানতে খুব বেশি অপেক্ষা করতে হবে না। বাংলাদেশ সময় রোববার দুপুর ৩.৩০ মিনিটে মাঠে গড়াবে শিরোপার মহারণ।

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ড-নিউজিল্যান্ডবিশ্বকাপ ফাইনালবিশ্বকাপ-২০১৯মরগান
শেয়ারTweetPin

সর্বশেষ

দুই সুপার ওভারের ম্যাচে শ্বাসরুদ্ধকর জয় সাউথ আফ্রিকার

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির  আহ্বায়ক নাহিদ ইসলাম।

আলোচিত প্রার্থী ও ব্যক্তিরা কে কোথায় ভোট দিবেন

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট নিয়ে জাতিসংঘ যে বার্তা দিল

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোটের রাজনীতির নির্মম সত্য, যে সিনেমাগুলো অবশ্যই দেখা উচিত

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ।

প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT