চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মমতার জন্য প্রধানমন্ত্রীর ইলিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৭ অপরাহ্ণ ২৬, মে ২০১৬
বাংলাদেশ
A A

নানা ব্যস্ততার কারণে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের তৃণমূল কংগ্রেস নেত্রী
মমতা ব্যানার্জির শপথগ্রহণ অনুষ্ঠানে যেতে পারছেন না প্রধানমন্ত্রী শেখ
হাসিনা। তবে মমতার জন্য উপহার হিসেবে ২০ কেজি ইলিশ মাছ উপহার পাঠিয়েছেন
বাংলাদেশের তিনি।

বৃহস্পতিবার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, ব্যস্ততার কারণে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির শপথগ্রহণ অনুষ্ঠানে যেতে না পারলেও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জন্য ২০ কেজি পদ্মার ইলিশ পাঠিয়েছেন।

তবে শুক্রবার রেড রোডে মমতার শপথে তার প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। থাকবেন কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের ডেপুটি হাইকমিশনার জকি আহাদও।

Banglabid

একজন কূটনীতিকের ব্যাখ্যা হিসেবে প্রতিবেদনে বলা হয়, ‘একই সঙ্গে পদ্মার ইলিশ আর শিল্পমন্ত্রীকে পাঠিয়ে হাসিনা কলকাতা-ঢাকা সৌহার্দ্য এবং বিকাশের বার্তাই দিতে চাইছেন।’

জকি আহাদ বলেছেন, ‘দিদির ইতিবাচক ভূমিকায় বাংলাদেশের সঙ্গে ভারত তথা পশ্চিমবঙ্গের বন্ধুত্ব আরও দৃঢ় হবে বলেই বিশ্বাস।’

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে এ উপহার কলকাতায় পৌঁছাবে। উপ-দূতাবাসের প্রতিনিধিরা তা নিয়ে যাবেন মমতার বাড়িতে। তবে আজ রাতেই নাকি শপথের দিন সকালে যাবেন, তা চূড়ান্ত হয়নি।

Reneta

২০১১-এর সেপ্টেম্বরে তিস্তা পানি চুক্তি নিয়ে আপত্তি তুলে মনমোহন সিংয়ের সঙ্গে তার বাংলাদেশ সফর বাতিল করেন মমতা। আটকে যায় তিস্তা চুক্তি। ফলে মমতার প্রতি অসন্তুষ্টও হয় বাংলাদেশের একাংশ। কিন্তু গত বছর জুনে নরেন্দ্র মোদীর সঙ্গে ঢাকা গিয়ে সেই ক্ষত অনেকটা মেরামত করে ফেলেন মমতা।

সেই সফরেই মমতা যখন রাজ্যে পদ্মার ইলিশ পাঠানোর পথ সুগম করতে অনুরোধ করেছিলেন, তখনই পাল্টা পানির দাবি তুলেছিল বাংলাদেশ। তিস্তা সমস্যা এখনও মেটেনি। তবে আস্থা আর বিশ্বাসে ভর করেই সেই দাবি মিটবে বলে আশা করছে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনামমতা ব্যানার্জী
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT