চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন নিয়ন্ত্রিত গাড়ি তৈরি করছে নিশান

চ্যানেল আই টেকচ্যানেল আই টেক
৮:২৪ পূর্বাহ্ণ ০৪, জানুয়ারি ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

শীর্ষস্থানীয় সকল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান যখন চালকবিহীন স্বয়ংক্রিয় গাড়ি নিয়ে গবেষণায় ব্যস্ত, তখন নিশান কাজ করছে গাড়ির এমন এক প্রযুক্তি নিয়ে যা চালকের মনের কথা জানতে পারবে।

অর্থাৎ চালকের আসনে মানুষই থাকবে কিন্তু তার নিজের হাত দিয়ে গাড়ি চালাতে হবে না। চালক যেভাবে চিন্তা করবেন, সেভাবেই চলবে গাড়ি।

নিশান এ প্রযুক্তি নাম দিয়েছে ‘ব্রেইন টু ভেকল’। এ মাসের ৯ তারিখ থেকে শুরু হতে যাওয়া কনজ্যুমার ইলেক্ট্রনিকস শো’তে এই প্রযুক্তি সবার সামনে তুলে ধরবে নিশান।

এ প্রযুক্তিতে গাড়ির চালকের মাথায় থাকবে স্কালক্যাপ বা এক বিশেষ ধরনের হেলমেট যা মস্তিষ্ক থেকে আগত সিগন্যাল বা ব্রেইনওয়েভ পড়তে পারবে। এর ফলে চালক যা চিন্তা করবে তা গাড়ি নিজেও জানতে পারবে।

যেমন, একজন চালক যদি গাড়ি ব্রেক করার কথা চিন্তা করে, তাহলে সে নিজে ব্রেক করার আগেই এই প্রযুক্তি নিজে থেকেই গাড়ি ব্রেক করবে। চালকের ব্রেক প্যাডেল চাপার আগেই ঘটনাটি ঘটবে।

Reneta

তবে এ প্রযুক্তির ব্যবহার শুধু গাড়ি চালানোর ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকছে না। গাড়ির অন্যান্য খুঁটিনাটি ব্যাপার যেমন, ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, সিট অ্যাডজাস্ট করা প্রভৃতি কাজেও এই প্রযুক্তি ব্যবহার করা হবে।

তবে এই প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে এখনও গবেষণা চালিয়ে যাচ্ছে নিশান। বিশেষ করে একজন চালক কোনো কিছু চিন্তা করেও যদি সেখান থেকে সরে আসে, তখন কী হবে, এসব বিষয় নিয়ে চলছে জোর গবেষণা।

আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে এ প্রযুক্তি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চালকবিহীন গাড়িনিশান
শেয়ারTweetPin

সর্বশেষ

সাইবার আস্থা: একটি ‘ডিজিটাল সেফ সিস্টেম’ পদ্ধতি

জুলাই ১০, ২০২৬

বেলজিয়ামের চমক নাকি স্পেনের চার দশক আগের প্রতিশোধ

জুলাই ১০, ২০২৬

ক্যাম্পাসে ক্যাম্পাসে ‘মাস্তুল’ টিম, শিক্ষার্থীদের সাথে প্রাণবন্ত আড্ডা

জুলাই ১০, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT