চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০১৮ সালে আলোচনার শীর্ষে থাকবে যেসব প্রযুক্তি

শাহাদাত হোসেনশাহাদাত হোসেন
১০:১৬ পূর্বাহ্ণ ৩১, ডিসেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
ডিজিটাল প্রযুক্তি ও ডেটা বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যতের প্রবণতা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রযুক্তি বিশ্ব প্রতিনিয়ত পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। ফলে কোন প্রযুক্তিগুলো শীর্ষে থাকবে, এমনটা বলা বেশ কঠিন। তবে সার্বিক দিক বিবেচনায় কিছু প্রযুক্তি পুরো বছর ধরেই আলোচনায় থাকবে, এমনটি জোর দিয়েই বলা যায়।

এমনই ৫ প্রযুক্তির খবর তুলে ধরা হলো যা ২০১৮ সালজুড়ে প্রযুক্তি বিশ্ব মাতিয়ে রাখবে-

কৃত্রিম বুদ্ধিমত্তা

শহরের আকাশে এআই ও প্রযুক্তির সংযোগের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃত্রিম বুদ্ধিমত্তা দিন দিনই শুধু যে উন্নত হচ্ছে তা না, একইসাথে বাড়ছে এর ব্যবহারও। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ক্ষেত্রও বাড়ছে প্রতিনিয়ত। আগে শুধু কিছু গেম এবং মানুষের সাথে যোগাযোগ স্থাপনের জন্য এই প্রযুক্তির ব্যবহার সীমাবদ্ধ থাকলেও এখন নিত্য নতুন প্রায় সব ধরনের প্ল্যাটফর্ম, অ্যাপ কিংবা ডিভাইসে কৃত্রিম বুদ্ধিমত্তা জুড়ে দেওয়ার প্রবণতা লক্ষণীয়। ২০১৮ সালে এর ব্যবহার আরও বাড়বে। ব্যবহার যত বাড়বে, কৃত্রিম বুদ্ধিমত্তাকে আরও বেশি ব্যবহার উপযোগী করে তোলার প্রচেষ্টাও বাড়বে।

৫জি নেটওয়ার্ক

Reneta

বিভিন্ন ডিভাইস ও প্রযুক্তির মাধ্যমে ৫জি সংযোগের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৯ সালের মধ্যে ৫জি ফোন বাজারে আসার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে ৫জি নেটওয়ার্ক চালুর বেশিরভাগ কাজ সম্পন্ন করতে হবে ২০১৮ সালের মধ্যেই। ইতোমধ্যেই কয়েকটি দেশে ৫জি নিয়ে জোর প্রস্তুতি চলছে। পরীক্ষামূলকভাবে একাধিকবার চালু করে দেখা গেছে তাতে ৪জি’র তুলনায় ১০গুন পর্যন্ত বেশি গতির ইন্টারনেট পাওয়া সম্ভব যা ইন্টারনেট অব থিংসের ব্যবহার আরও বাড়িয়ে দেবে। সব মিলিয়ে বলা যেতে পারে ২০১৮ সালে আলোচনায় একেবারে শুরুর দিকেই থাকবে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক।

অগমেন্টেড রিয়েলিটি

মোবাইল ফোনে ফেসবুকের লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অগমেন্টেড রিয়েলিটি ২০১৮ সালের অন্যতম আলোচিত একটি প্রযুক্তি হতে পারে। আর এর পেছনে বড় ভূমিকা রাখবে অগমেন্টেড রিয়েলিটি সমর্থিত স্মার্টফোন। বর্তমানে কিছু হাইএন্ড ডিভাইসে অগমেন্টেড রিয়েলিটির কিছু আলাদা কিট ব্যবহারের মাধ্যমেই এ সুবিধা পাওয়া যাচ্ছে। এর মাধ্যমে বাস্তব এবং কল্পনার মিশেলে দেখা মিলবে নতুন কিছুর।

চালকবিহীন গাড়ি

গাড়ির ভিতরে একজন ব্যক্তি ড্রাইভিং করছেন, সামনে রাস্তা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চালকবিহীন গাড়ি এখনও পরীক্ষামূলকভাবে যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু রাস্তায় দেখা গেলেও বাণিজ্যিকভাবে এর দেখা মিলতে ঢের দেরি। তবে আশার কথা হলো এই তালিকায় একে একে যুক্ত হচ্ছে প্রায় সব গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানই। ২০১৭ সালে বেশ কয়েকটি নামকরা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান স্বচালিত গাড়ি তৈরির ঘোষণা দিয়েছে। এছাড়া এ ধরনের গাড়িতে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করার ঘোষণা দিয়েছে হুন্দাই এবং কিয়া। সবে তো শুরু, এ ধরনের গাড়ির জন্য সামনে দেখা মিলবে আরও অনেক অত্যাধুনিক প্রযুক্তি। আর সব মিলিয়ে এ বছরও প্রযুক্তি বিশ্বকে সরগরম করে রাখবে চালকবিহীন গাড়ি।

ক্রিপ্টোকারেন্সি

বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সির মুদ্রা ও ডিজিটাল অর্থের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৮ সালে বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টোকারেন্সির ব্যবহার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। ২০১৭ সালের শেষের দিকে এসে বিষয়টি ভালোভাবেই অনুধাবন করতে সক্ষম হয়েছে প্রযুক্তি বিশ্ব। এরই মধ্যে চালু হওয়ার অপেক্ষায় আছে অন্তত অর্ধশত ক্রিপ্টোকারেন্সি। এছাড়া বিভিন্ন দেশও ধীরে ধীরে ক্রিপ্টোকারেন্সি চালুর কথা ভাবছে। সবমিলিয়ে ২০১৮ সালে ক্রিপ্টোকারেন্সির লক্ষণীয় উত্থান হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৫জি নেটওয়ার্কঅগমেন্টেড রিয়েলিটিকৃত্রিম বুদ্ধিমত্তাক্রিপ্টোকারেন্সিচালকবিহীন গাড়ি
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT