চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন ছুঁয়েছে শাকিব-ফারিয়ার রোমান্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪১ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০১৯
বিনোদন
A A

চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া জুটির প্রথম ছবি ‘শাহেনশাহ’র নতুন গান প্রকাশ হয়েছে রবিবার (২৫ আগস্ট) বিকেলে। থাইল্যান্ডে চিত্রায়িত এ গানের নাম ‘ও প্রিয়া’।

লিংকনের লেখা ও সুরে গেয়েছেন অশোক সিং। পুরোপুরি রোমান্টিক ভাবে নির্মিত এ গানটি ইউটিউবে প্রকাশের পর থেকে বেশ প্রশংসা কুড়াচ্ছে।

এমনকি সোশ্যাল মিডিয়াতেও শাকিব খান ও নুসরাত ফারিয়ার এই গানটি ইতিবাচকভাবে দেখছেন দর্শক। ইউটিউবে গান প্রকাশের ২ ঘণ্টার মধ্যে হাজারও দর্শক মন্তব্য করেছেন।

গানটি দেখে অনেকেই বলছেন, শাকিব-ফারিয়ার কেমিস্ট্রি মন ছুঁয়ে গেছে। শুধু তাই নয়, গান দেখার পর অনেকেই, ‘শাহেনশাহ’ ছবি দেখার আগ্রহ প্রকাশ করে মন্তব্য করেন।

সবকিছু মিলিয়ে, ‘শাহেনশাহ’ ছবির এ গানের মাধ্যমে শাকিব-ফারিয়ার রোমান্স নিয়ে নতুন করে আলোচনা হচ্ছে।

শাপলা মিডিয়া প্রযোজিত ছবি ‘শাহেনশাহ’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ৪ অক্টোবর, জানিয়েছেন এর পরিচালক শামীম আহমেদ রনি। শাকিব খান, নুসরাত ফারিয়া ছাড়া এ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে রোদেলা জান্নাতের। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, উজ্জ্বল,আহমেদ শরিফ, অনুভব মাহবুব, লিটন হাসমি।

১২ মার্চ আনকাট সেন্সর ছাড়পত্র পায় শাহেনশাহ। এর আগে হাইভোল্টেজ ‘শাহেনশাহ’ ছবির ফার্স্টলুক, ট্রেলার, দু’টি প্রকাশ হয়েছিলো। ছবির ডিজিটাল কনটেন্ট পার্টনার লাইভ টেকনোলজিস।

ট্যাগ: নুসরাত ফারিয়ালিড বিনোদনশাকিব খানশাহেনশাহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নেইমার নাকি পগবা, কাকে বেশি প্রয়োজন রিয়ালের?

পরবর্তী

আমি এসেই সুপারস্টার হয়ে যাইনি: পিয়া

পরবর্তী

আমি এসেই সুপারস্টার হয়ে যাইনি: পিয়া

মরুর গরম থেকে আফগানদের টাইগার বধের কৌশল

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT