ভারতের জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় এক নাবালিকাকে ধর্ষণের পর হত্যা এবং উত্তর প্রদেশের উন্নাওয়ে ধর্ষণের ঘটনায় কঠোর নিন্দা জানিয়ে টুইট করেছেন সানি লিওন।
ছবিসহ এক টুইট বার্তায় তিনি বলেন, সব ধরনের পরিস্থিতিতে তিনি তার মেয়েকে রক্ষা করবেন।
বিশ্বজুড়ে সমস্ত ‘মন্দ’ থেকে তার সন্তানদের রক্ষা করার প্রতিশ্রুতি রেখে সানি লিওন বলেন, শিশুদের ক্ষতিকারক ব্যক্তিদের কাছ থেকে দূরে রাখা উচিত।
ভারতীয় এ অভিনেত্রী টুইটারে আরও বলেন যে, শিশুদের যে কোন মূল্যে খারাপ কোনো কিছু থেকে রক্ষা করা উচিত। আমি আমার হৃদয়, আত্মা, ও শরীরের দৃঢ় প্রচেষ্টা দিয়ে সব খারাপ থেকে আমার বাচ্চাদের রক্ষার চেষ্টা করি। এমন কি এর বিনিময়ে আমি আমার জীবনও বাজি রাখতে পারি।
‘আসুন সকল খারাপ ব্যক্তি ও খারাপ পরিস্থিতি থেকে নিজেদের সন্তানদেরকে সুরক্ষিত রাখি।’
২০১১ সালে স্বামী ড্যানিয়েল ওয়েবারসহ মেয়ে নিশাকে দত্তক নেন সানি। এরপর গত মার্চে সারোগেসি পদ্ধতিতে তাদের জীবনে আসে আরো দুই সন্তান আশের এবং নোয়া।
সানি লিওন ইনস্টাগ্রামেও তার পুরো পরিবারের ছবি শেয়ার করে বলেছেন, তারা দুজনই এই তিন সন্তানের জনক-জননী হওয়ায় গর্বিত।








