চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন্দির থেকে শান্তিদূতের খেতাব পেলেন জাভেদ আখতার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৫ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

কবি, গীতিকার ও চিত্রনাট্যকার হিসেবে পরিচিত জনপ্রিয় ভারতের জনপ্রিয় ব্যক্তিত্ব জাভেদ আখতার। মানবতাবাদী কথা বলে কখনো তুমুল প্রশংসা পেয়েছেন, আবার উচিত কথা বলে কখনো হয়েছেন সমালোচিত। আর এই গুণী মানুষকে ভারতের শান্তিদূত হিসেবে ঘোষণা করে পুরস্কৃতি করলো বারানসির মোচন মন্দির।

ভারতব্যাপী শান্তির বাণী প্রচারের জন্য জাভেদ আখতারকে পুরস্কৃত করলো বারানসির সংকট মোচন মন্দির। গেল শুক্রবার এই পুরস্কারটি তিনি গ্রহণ করেছেন বলে ভারতীয় গণমাধ্যমকে জানান এই কবি ও চিত্রনাট্যকার।

সমাজে শান্তির বার্তা দেওয়ার ক্ষেত্রে ব্যতিক্রমি কিছু করলে পুরস্কৃত করে বারানসির এই মন্দির। এই পুরস্কার প্রাপ্তির পর জাভেদ আখতার বলেন:গেল শুক্রবার এই পুরস্কার মন্দির থেকে নিয়ে এসেছি। এভাবে আমাকে সম্মানিত করায় খুবই আনন্দিত। এটি আমার জন্য অনেক বড় সম্মানের একটি পুরস্কার।

মন্দির থেকে এমন পুরস্কার পাওয়ার পর তিনি গর্ব করে ভারতের মানবিকতার উদাহারণ টেনে বলেন: এই হল আমাদের ভারতের আসল রূপ। এখানে নানা ধর্ম বিশ্বাস পাশাপাশি বাস করে। আর এই একতার পথে অনেকে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু, শান্তির প্রচারকদের কাছে তারা হেরে যায়।

সংকট মোচন মন্দির ভারতের হনুমান মন্দিরগুলোর মধ্যে সবথেকে নামকরা। এক সপ্তাহব্যাপী সংগীত সমারোহ এই মন্দিরের ঐতিহ্য। ৯৫ বছর ধরে এমনটি চলছে। -বিজনেস স্ট্যান্ডার্ড

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাভেদ আখতারলিড বিনোদন
শেয়ারTweetPin1

সর্বশেষ

রোনালদো-রামোসের গোলে প্রত্যাবর্তন, শেষ ষোলোয় স্পেনের সামনে পর্তুগাল

জুলাই ৩, ২০২৬

বোম ফাটালেন রোনালদোর বোন, ভাইয়ের অবসর পরিকল্পনা ফাঁস করে দিলেন

জুলাই ৩, ২০২৬

মেসিকে বিশেষ জার্সি উপহার দেবে কেপ ভার্দে

জুলাই ৩, ২০২৬

অস্ট্রিয়াকে বিদায় করে শেষ ষোলোতে স্পেন

জুলাই ৩, ২০২৬

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT