চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন্ত্রী অবাক জনগণ নির্বাক!

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৫:০৭ অপরাহ্ন ০১, ডিসেম্বর ২০২১
সম্পাদকীয়
A A

বিশ্বব্যাপী গত দুবছর করোনাভাইরাসের দাপটের পর জনমনে যে স্বস্থি এসেছিল কিছুদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সে স্বস্থিতে জল ঢেলে দিল। করোনা ভাইরাসের আরও শক্তিশালী নতুন এক ভ্যারিয়েন্ট আবিষ্কার হয়েছে সাউথ আফ্রিকায়। ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে যখন সারা পৃথিবীতে সতর্কতায় নতুন বিধি নিষেধ জারি হয়েছে তখন বাংলাদেশে ঘটে গেছে একটি মারাত্মক উদাসীনতার চরম অব্যবস্থাপনা। সাউথ আফ্রিকা ফেরত ২৪০ জনের কোনো হদিস পাচ্ছে না সরকার। এটি একটি লজ্জাজনক ঘটনা। ২৪০ জন মানুষ সাউথ আফ্রিকা থেকে দেশে এসে নানাবিধ নিয়মবিধি মেনে বিমানবন্দর থেকে বের হয়েছে আর সরকারের মন্ত্রী বলছেন-কী আশ্চর্য! তাদের কাওকে খুঁজে পাচ্ছে না সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

চ্যানেল আই অনলাইনের এক সংবাদে জানা যায়: করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট যে দেশে প্রথম ধরা পড়েছে, সেই সাউথ আফ্রিকা থেকে গত এক মাসে ২৪০ জন বাংলাদেশে এসেছে, তবে তাদের অধিকাংশের খোঁজ পাচ্ছে না স্বাস্থ্য মন্ত্রণালয়। ওমিক্রন নিয়ে উদ্বেগের মধ্যে মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভার পর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক একথা জানান। তিনি বলেন: আশ্চর্যের বিষয় গত এক মাসে ২৪০ জন লোক এসেছে সাউথ আফ্রিকা থেকে। তাদের কন্ট্রাক্ট ট্রেসিং করার চেষ্টা আমরা করছি। কিন্তু আফসোসের বিষয়, তারা সবাই তাদের মোবাইল ফোন বন্ধ করে রেখেছে। ঠিকানাও ভুল দিয়েছে। আন্তঃমন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত হয়েছে, সাউথ আফ্রিকাসহ আফ্রিকা থেকে আসা নিরুৎসাহিত করা হবে, কেউ চলে এলে তার ১৪ দিন বাধ্যতামূলকভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। তাই সাউথ আফ্রিকা থেকে যারা এসেছেন, তাদের শনাক্ত করে কোয়ারেন্টিন নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সহায়তা নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। জাহিদ মালেক বলেন: বাধ্য হয়ে স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। তাদের খুঁজে বের করার জন্য স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে। তারা ঠিকানাটাও ভুল দিয়েছে। এই ধরনের কাজও হয়ে থাকে! আমাদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে। সবগুলো জেলায় করোনাভাইরাস মহামারী নিয়ন্ত্রণে গঠিত কমিটিকে চিঠি দেয়া হবে। সেই কমিটি উপজেলা এবং ইউনিয়ন কমিটিকে জানাবে। কমিটিকে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মনিটরিং কার্যক্রম চালাতে বলা হবে। তাদেরকে বলা হবে বিদেশ থেকে যদি কেউ আসে সেসব বিষয়ও মনিটরিং করার জন্য। তারা যদি বিভিন্ন জনের বাড়িতে যায় সেটাও নজরদারিতে রাখে। প্রয়োজন হলে পতাকা টানিয়ে দেয়। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন: কোয়ারেন্টাইন ম্যানেজমেন্ট খুব শক্ত হতে হবে। আমরা চাই সশস্ত্র বাহিনীর ব্যক্তিরা সেই কোয়ারেন্টাইন ম্যানেজ করবেন।

এত বড় গাফিলতি এবং এতবড় একটি ঘটনা সম্পর্কে সরকার যদি নিজে অবাক হয় সেখানে আমাদের নির্বাক হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। বিদেশ থেকে একজন যাত্রী দেশে ঢুকতে যে সকল নিরাপত্তার স্তর পার হতে হয় সেখানে একেবারে গায়েব হয়ে যাওয়া অতি কাল্পনিক ঘটনা। ইমেগ্রেশন কর্তৃপক্ষের গাফিলতি অবশ্যই আছে সাথে আছে সংশ্লিষ্ট নিরাপত্তায় জড়িতরা। কেউ এই দায় এড়াতে পারে না। আমাদের দেশে ঢোকার যদি এত ফাঁকফোকড় থাকে তাহলে এটি জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় হুমকি। যে কোনো সন্ত্রাসী দেশে ঢুকে জনগনকে জিম্মি করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারে। কোনোভাবেই এই বিষয়টি হালকা ভাবে দেখার অবকাশ নেই। সাউথ আফ্রিকা থেকে ফেরত ২৪০ জনকে অতিসত্বর খুঁজে বের করে শাস্তির আওতায় আনা প্রয়োজন। সে সঙ্গে আমরা মনে করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই বিষয়ে জবাবদিহি করতে হবে। নতুবা নতুন ভাইরাসটির জন্য সারা দেশে জনস্বাস্থ্যের মারাত্মক বিপর্যয় ঘটতে পারে।

Jui  Banner Campaign
ট্যাগ: ওমিক্রনসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

শেরপুরের ছোনকায় ইউটার্ন বন্ধের প্রতিবাদে মানববন্ধন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

গণভোটের কাঠামোয় জাতিকে পেরেশানিতে ফেলা হয়েছে: মুফতি আব্দুল মালেক

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষমতায় গেলে আমেরিকা-কানাডায় সরাসরি ফ্লাইট চালু হবে: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে বাদ দিলে ১২ ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বাংলাদেশের প্রতি সমবেদনা স্কটল্যান্ডের, হুঁশিয়ারি বড় দলগুলোকে

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT