চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের প্রতি সমবেদনা স্কটল্যান্ডের, হুঁশিয়ারি বড় দলগুলোকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০১ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাংলাদেশের জায়গায় শেষ মুহূর্তে টি-টুয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাওয়ার পর বাংলাদেশের প্রতি সমবেদনা জানিয়েছে ক্রিকেট স্কটল্যান্ড। নিরাপত্তা ইস্যুতে ভারত যেতে অস্বীকৃতি জানানোয় গ্রুপ ‘সি’তে বাংলাদেশের বদলি হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শনিবার আসরের প্রথম ম্যাচে নামবে স্কটল্যান্ড। এই ম্যাচে নামার আগে বাংলাদেশের প্রতি সমবেদনা জানিয়ে যেকোনো দলকে হারানোর হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্পিনার মার্ক ওয়াট।

স্কটিশ এই অভিজ্ঞ তারকা বলেছেন, ‘প্রথমত বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি আমরা খুবই সমব্যথী। কিন্তু আমরা গভীরভাবে বিশ্বাস করি আমাদের এখানে (আগে থেকেই) থাকা উচিত ছিল। আমাদের বিশ্বাস আছে যে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলকেও হারাতে পারি। ফলে এই টুর্নামেন্টের আমন্ত্রণ পাওয়া নিয়ে আর কোনো দ্বিতীয় অনুমানের সুযোগ নেই। আমরা পুরোপুরি প্রস্তুত।’

বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের প্রতি তীব্র আক্রোশ ছিল ভারতীয় কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর। তাদের চাপের মুখে বিসিসিআই আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে ফিজকে সরিয়ে দেয়ার নির্দেশনা দেয়। সেটাই বাস্তবায়ন করে দলটি। ওই ঘটনায় বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটার, কোচিং স্টাফ, দর্শক ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দেয়। তাই বিসিবির দাবি ছিল নিজেদের ম্যাচগুলো যেন সরিয়ে নেয়া হয় আরেক আয়োজক শ্রীলঙ্কায়। দফায় দফায় আলোচনার পর বাংলাদেশকে ছাড়াই টুর্নামেন্ট চালিয়ে নেয়ার পথ হাঁটে আইসিসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজকলকাতাটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বাংলাদেশভারতলিড স্পোর্টসস্কটল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT