চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন্ত্রীদের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রথম বৈঠক আজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪০ পূর্বাহ্ণ ২৫, জুলাই ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরের দিন বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী ব্রিটেনের পার্লামেন্টের হাউজ অব কমন্সে ভাষণ দেবেন বরিস জনসন। তবে তার আগে নতুন মন্ত্রিসভার সদস্যদের সাথে প্রথম বৈঠক করবেন তিনি।

রক্ষণশীল দলের এই নেতার ক্ষমতা গ্রহণের পর এখন পর্যন্ত ১৭ জন মন্ত্রী বরখাস্ত হয়েছেন কিংবা পদত্যাগ করেন। রদবদলে জনসন মন্ত্রিসভায় ঠাঁই মিলেছে ২১ জনের। যার মধ্যে নতুন মুখ ৬ জন।

এর আগে বুধবার শপথের পর ব্রিটেনের প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে প্রথম ভাষণে ৩১শে অক্টোবরের মধ্যেই ব্রেক্সিট সম্পন্ন করার ঘোষণা দেন নতুন প্রধানমন্ত্রী।

ভাষণ শেষে ডাউনিং স্ট্রিটে কর্মরতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বরিস জনসন। এরপর মন্ত্রিসভার নতুন সদস্যদের দপ্তর বন্টন করেন। তাদের মধ্যে সাজিদ জাভিদকে চ্যান্সেলর, প্রীতি প্যাটেলকে স্বরাষ্ট্র ও ডমিনিক রবকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

এছাড়া স্টিফেন ব্যারক্লেকে ব্রেক্সিট বিষয়ক, মিশেল গোভকে ডচি ল্যানকাস্টার চ্যান্সেলর, বেন ওয়ালেসকে প্রতিরক্ষা, লিজ ট্রুসকে আন্তর্জাতিক বাণিজ্য, ম্যাট হ্যানকককে স্বাস্থ্য ও সামাজিক তত্ত্বাবধান, থেরেসা ভিলিয়ার্সকে পরিবেশ, গেভিন উইলিয়ামসনকে শিক্ষা, নিকি মরগ্যানকে সংস্কৃতি, আন্দ্রে লিডসমকে বাণিজ্য, রবার্ট জেনরিককে বাসস্থান ও সমাজ, অ্যাম্বের রুডকে ওয়ার্ক এন্ড পেনশন ও নারী এবং সমতা, রবার্ট বাকল্যান্ডকে বিচার, অলোক শর্মাকে আন্তর্জাতিক উন্নয়ন, গ্র্যান্ট শাপসকে পরিবহণ, অ্যালুন কেয়ার্সকে ওয়েলস, অ্যালিস্টার জ্যাককে স্কটিশ, জুলিয়ান স্মিথকে নর্দান আয়ারল্যান্ড এবং ব্যারনেস ইভান্সকে লিডার অফ লর্ডস এর দায়িত্ব দেওয়া হয়েছে।

তবে দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই জনসনের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে দেশটির বিভিন্ন সংখ্যালঘু গোষ্ঠী, নারীবাদী, মুসলিম ও সমলিঙ্গীয়রা।

Reneta

বরিস জনসনকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বনেতারা।

ব্রেক্সিট নিয়ে প্রধানমন্ত্রী টেরেসা মে’র সঙ্গে মতপার্থক্যে গত বছর জুলাইয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন জনসন। এরপর গত ২৪ মে পদত্যাগের ঘোষণা দেন টেরেসা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বরিস জনসনব্রিটিশ প্রধানমন্ত্রীব্রেক্সিট
শেয়ারTweetPin

সর্বশেষ

তুষির গানে মুগ্ধ শ্রোতারা!

মে ২৫, ২০২৬

ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ জিতলেন ভালুকার খোকন

মে ২৫, ২০২৬

নারী শিল্পী ও সাংস্কৃতিক অঙ্গনের পথপ্রদর্শকদের সম্মানে চতুর্থ ‘উইমেন ইন আর্ট’

মে ২৫, ২০২৬

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে এশীয় উন্নয়ন ব্যাংক

মে ২৫, ২০২৬

‘প্রথম একশ দিনেই জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী’

মে ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT