চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন্ত্রিসভায় আওয়ামী লীগের দুই নারীসহ নতুন ছয় মুখ

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
৮:৩৫ পূর্বাহ্ণ ০৫, জুলাই ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদের সরকারের মন্ত্রিসভায় যোগ হতে যাচ্ছে আরও কিছু নতুন মুখ, এখন পর্যন্ত দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই নারী সাংসদসহ ছয়জন আওয়ামী লীগ নেতাকে মন্ত্রিসভায় স্থান দেয়ার বিষয়টি প্রত্যেকে আলাদা আলাদা ভাবে নিশ্চিত করেছেন। এছাড়াও মহাজোটেরও শরিক দলগুলোকেও আনা হচ্ছে বর্ধিত এ মন্ত্রিসভায়। 

নতুন সংযুক্ত এ তালিকায় একজন ক্রীড়াবিদকে মন্ত্রীসভায় যোগ করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

তবে এক্ষেত্রে থাকছে কিছুটা ভিন্নতা। প্রথম দুই মেয়াদে ১৪দলের শরিক দলগুলোর শীর্ষ নেতৃত্বকে মন্ত্রিসভায় স্থান দেয়া হলেও এবার দলগুলোর দ্বিতীয় সারির নেতাদের স্থান দেয়া হচ্ছে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী এরই মধ্যে শরিক দল থেকে যাদের মন্ত্রিসভায় স্থান দিতে চলেছেন তাদের ব্যক্তিগত ভাবে বিষয়টি নিশ্চিত করে অভিনন্দন জানিয়েছেন।

আওয়ামী লীগের নীতিনির্ধারনী পর্যায় এবং সরকারে বিশ্বস্ত আলাদা আলাদা দুইটি সূত্র থেকে চ্যানেল আই অনলাইন এ বিষয়টি নিশ্চিত হয়েছে। সূত্র জানাচ্ছে: গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসকল নেতাদের মন্ত্রিসভায় স্থান দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। চীন সফর থেকে দেশে ফিরে প্রধানমন্ত্রী এ বিষয়ে পদক্ষেপ নেবেন বলে জানিয়েছে সূত্রটি।

এখন পর্যন্ত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, মৎস্য ও পশুসম্পদ, নৌ পরিবহন, প্রাথমিক ও গণশিক্ষা, পানি সম্পদ, সংস্কৃতি, শ্রম ও কর্মসংস্থান, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী নেই।

এছাড়া, স্বরাষ্ট্র, বস্ত্র ও পাট, ভূমি, গৃহায়ন ও গণপূর্ত, খাদ্য, বাণিজ্য, কৃষি, মুক্তিযুদ্ধ বিষয়ক বিষয়, রেলওয়ে ও আইন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর জায়গা ফাঁকা রয়েছে।

Reneta

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে মন্ত্রিসভা গঠন করে চমক দেখায় ক্ষমতাসীনরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের মন্ত্রিসভায় ৩১ জনই নতুন মুখ। স্থান হারান আওয়ামী লীগের সিনিয়র নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, নুরুল ইসলাম নাহিদ, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, আসাদুজ্জামান নুর ও মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়ার মতো হেভিওয়েট নেতারা।

বাদ পড়েন দুই মেয়াদে মন্ত্রিসভায় থাকা মহাজোটের শরীক দলের নেতা রাশেদ খান মেনন, আনোয়ার হোসেন মঞ্জু ও হাসানুল হক ইনুসহ অন্যরা।

নতুন মন্ত্রিসভায় গঠনের ৫ মাসের মাথায় ১৯ মে প্রথমবারের মতো পরিবর্তন আনা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলামকে শুধু স্থানীয় সরকারের মন্ত্রী করা হয়, স্বপ্ন ভট্টাচার্য্য হন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী।

আর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী মোস্তফা জব্বারকে শুধু ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়। আর জুনাইদ আহমেদ পলককে রাখা হয় তথ্য ও প্রযুক্তিমন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে। এছাড়া স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগএকাদশ জাতীয় সংসদমহাজোট
শেয়ারTweetPin

সর্বশেষ

বিসিবি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন ৬ জন

মে ২৩, ২০২৬

যুক্তরাষ্ট্রে প্রবেশে কঙ্গো দলকে থাকতে হবে ২১ দিনের আইসোলেশনে

মে ২৩, ২০২৬

বিশ্বকাপের বাকি ১৯ দিন: প্রথমবার অংশ নিচ্ছে যে দেশগুলো

মে ২৩, ২০২৬

মুক্তির অনুমতি পেল শাকিবের ‘রকস্টার’  

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক নতুন মামলায় গ্রেপ্তার

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT