চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন্ত্রিসভার বৈঠকের আলোচনায় বন্যা পরিস্থিতি ও ২১ আগষ্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২২ অপরাহ্ণ ২১, আগস্ট ২০১৭
বাংলাদেশ
A A
মন্ত্রিসভার বৈঠকের আলোচনায় দেশের বন্যা পরিস্থিতি ও ২১ আগষ্ট

মন্ত্রিসভার বৈঠকের আলোচনায় দেশের বন্যা পরিস্থিতি ও ২১ আগষ্ট

মন্ত্রিসভার ১শ’৫৭তম বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে দেশের বন্যা পরিস্থিতি এবং ২১ আগষ্টের গ্রেনেড হামলাসহ আলোচ্যসূচিতে থাকা ৫টি বিষয় নিয়ে আলোচনা হয়।

এদিন বিকালে সচিবালয়ে বৈঠকের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, মন্ত্রী পরিষদের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব এম এম জিয়াউল আলম। বৈঠকে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় হতাহতদের স্মরণে শোক প্রস্তাবের পাশাপাশি নিন্দা প্রস্তাবও গৃহীত হয়েছে বলে জানান তিনি।

তিনি জানান,  প্রয়োজনীয় যাচাইবাছাই ও সংশোধন শেষে পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য অভ্যন্তরীণ সম্পদ বিভাগকে নির্দেশ দিয়ে আজ (সোমবার)  ‘আয়কর আইন, ২০১৭’-এর খসড়া ফেরত পাঠিয়েছে মন্ত্রিসভা।

খসড়া আইনটির কোন কোন বিষয়ে সংশোধনের নির্দেশ দেয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত না জানিয়ে তিনি বলেন, ‘সংশোধনের পর এটা বলা যাবে।’

তিনি আরও বলেন, এছাড়াও মন্ত্রিসভা ১২১টিরও বেশি দেশের জোট ‘ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট অন দ্য স্টাবলিস্টমেন্ট অব দ্য ইন্টারন্যাশনাল সোলার এলায়েন্স’ অনুস্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করে। সংশ্লিষ্ট দেশগুলোর প্রাথমিক উদ্দেশ্য হলো জীবাষ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে সৌরশক্তির কার্যকর ব্যবহার, প্রযুক্তিগত উদ্ভাবন, আর্থিক ও সক্ষমতা সৃষ্টির লক্ষ্যে একযোগে কাজ করা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মন্ত্রিপরিষদমন্ত্রিসভামন্ত্রিসভার বৈঠক
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোজিনহোর নতুন ঠিকানা হচ্ছে মেসিদের মিয়ামি?

জুলাই ৬, ২০২৬

আমিরের বিয়ে নিয়ে সালমানের রসিকতা!

জুলাই ৬, ২০২৬

নির্বাচন নিয়ে রোজিনা-পলির অভিযোগ, যা বললেন শিবা শানু

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের মতো খেলা জিম্বাবুয়ের বিপক্ষে কুরাসাওয়ের মতো খেলে হারল বাংলাদেশ

জুলাই ৬, ২০২৬
ডিবির অভিযানে গ্রেপ্তার 'হানিট্র‍্যাপ' এর একটি চক্র

ডিবির অভিযানে গ্রেপ্তার ‘হানিট্র‍্যাপ’ চক্র

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT