চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মনোয়ার-সাজুর নেতৃত্বে টেলিপ্যাব ইশতেহারে চমক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৪ অপরাহ্ণ ১৪, মার্চ ২০২২
বিনোদন
A A

টেলিপ্যাব নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৯ মার্চ। এই নির্বাচনে অংশ নিচ্ছেন মােট ৫৫ জন প্রার্থী। প্যানেলভুক্ত নির্বাচন না হলেও একজোট হয়ে এখানেই মনােয়ার পাঠানসহ সমমনা ২৭ জন একযােগে একটি নির্বাচনী ইশতেহার ঘােষণা করেছেন।

এ উপলক্ষে মনােয়ার পাঠান এবং সাজু মুনতাসির সমমনা ২৭ জন প্রার্থী এবং ভােটারের এক মিলনমেলা হয়ে গেল রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে ১৩ মার্চ সন্ধ্যায়। এই আয়ােজনে উপস্থিত ছিলেন টেলিভিশন, চলচ্চিত্র এবং শােবিজ ইন্ডাস্ট্রির অনেক পরিচিত এবং প্রিয় মুখ।

সেখানে নানা আয়ােজনের একপর্যায়ে সভাপতি পদপ্রার্থী মনােয়ার হােসেন পাঠান সবার উদ্দেশে পড়ে শােনান তাদের নির্বাচনী ইশতেহার। সংক্ষিপ্তভাবে তারা বলার চেষ্টা করেছেন, প্রযােজকদের মিথ্যা আশ্বাস দিতে চান না, কথার ফুলঝুড়ি ঝরাতে চান না এবং অলীক স্বপ্নও দেখাতে চান না।

তারা ততটুকুই বলতে চান যতটুকু আগামী দুই বছরে বাস্তবায়নযােগ্য। এই নির্বাচনী ইশতেহারেও সমমনা ২৭ জনের স্লোগান ছিল, ‘আমি না, আমরা’। তাদের ঘােষিত ইশতেহারে অন্যতম বিষয় ছিল টেলিপ্যাবকে ‘আমি’ থেকে বের করে আমরা পরিণত করা। তারা চান টেলিপ্যাব হবে সবার; যেখানে সভাপতি, সাধারণ সম্পাদক এবং একজন সাধারণ সদস্যের অধিকার এবং সম্মান হবে এক এবং অভিন্ন।

উল্লেখযােগ্য ঘােষণার মধ্যে রয়েছে- টেলিপ্যাবকে তার সম্মান এবং অবস্থানের দিক থেকে বাংলাদেশের টেলিভিশন ইন্ডাস্ট্রির প্রধান সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করা, প্রযােজকদের অধিকার এবং সম্মান ফিরিয়ে আনা এবং বাস্তবায়ন করা, টেলিপ্যাব অ্যাওয়ার্ড চালু করা যেটি হবে টেলিভিশন এবং ডিজিটাল মাধ্যমের বিভিন্ন ক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি।

প্রতি বছর আয়ােজন করে টেলিভিশন এবং ডিজিটাল মাধ্যমে কাজের স্বীকৃতি দেওয়া হবে এবং সেই কাজগুলােকেই স্বীকৃতি দেওয়া হবে যে কাজগুলাে টেলিপ্যাবের সদস্যরা প্রযােজনা করেছেন।

Reneta

সরকার যেন জাতীয় টেলিভিশন পুরস্কার প্রবর্তন করেন, সরকারের সঙ্গে আলােচনা সাপেক্ষে সেটি বাস্তবায়ন করতে চান মনোয়ার পাঠান ও সাজু মুনতাসিরের নেতৃত্বে থাকা প্রযোজকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেলিপ্যাবলিড বিনোদনসাজু মুনতাসির
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT