চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মনোবল হারানোর কারণে পুলিশ হামলার শিকার হচ্ছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৭ পূর্বাহ্ণ ০৬, নভেম্বর ২০১৫
রাজনীতি
A A

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, পুলিশ অপরাধীদের ধরতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আর দক্ষতা ও মনোবল হারানোর কারণে পুলিশ হামলার শিকার হচ্ছে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হান্নান শাহ আরো বলেন, পুলিশ অন্যায় কাজ ও চাঁদাবাজি ছাড়াও বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলায় ব্যস্ত। সে কারণে তারা দক্ষতা হারিয়ে ফেলেছে।

পুলিশের তল্লাশি চৌকিতে হামলা এবং শাহবাগের হত্যাকাণ্ড নিয়ে সরকারকে দোষারোপ করেছেন সামরিক নিরাপত্তা বিশেষজ্ঞ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।

ক্ষমতাসীন দলের মন্ত্রী দ্বারা সচিবালয় ভাঙচুরের ঘটনার তীব্র সমালোচনা করে হান্নান শাহ বলেন, গত জাতীয় নির্বাচনের সময় পুলিশ বলেছিল, দেখামাত্রই গুলি। এখন ডিএমপি কমিশনার বলছেন, আক্রান্ত হলেই গুলি। বার বার তাদের বক্তব্য পরিবর্তন হবে কিন্তু কোনো কাজ হবে না।

সরকারকে সমাধানের পথ আছে উল্লেখ করে তিনি বলেন, সংকট নিরসনে সরকারকে সংলাপে বসতে হবে। জাতীয় সংলাপ ছাড়া এ সংকট থেকে উত্তরনের কোন পথ নেই।

Reneta

আলোচনায় সভাপতিত্ব করেন, ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুলিশ হত্যাবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীতে নিরাপত্তার স্বার্থে পুলিশের ভিন্ন উদ্যোগ

পরবর্তী

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

পরবর্তী

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

রাজধানীতে হামলার শিকার তাইওয়ানের ২ নাগরিক

সর্বশেষ

সিনেমার বৈশ্বিক নেতৃত্বে ‘শঙ্খচিল’-এর গৌতম ঘোষ

জুলাই ২০, ২০২৬

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬
ছবি: পিএমও

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কৌশল নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT