চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মনে হচ্ছে, আমার কোনো এক স্বজনকে হারালাম’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১২ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

সাদেক বাচ্চুর চলে যাওয়ায় চলচ্চিত্র আরও এক শক্তিমান অভিনেতাকে হারালো। তার মৃত্যুতে চলচ্চিত্রে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী হারানোর সেই শোক ছাপিয়ে দেশের শীর্ষ অভিনেতা শাকিব খানের কাছে অনুভূত হচ্ছে ‘অভিভাবক হারানোর শোক’ হিসেবে!

জনপ্রিয় এ চিত্রনায়ক তার অফিসিয়াল পেজে সাদেক বাচ্চুর মৃত্যুতে শোক জানিয়ে লিখেছেন, সাদেক বাচ্চু ভাই শুধু আমার সহশিল্পী ছিলেন না, তিনি ছিলেন চলচ্চিত্রে আমার অভিভাবকদের একজন। আমাকে তিনি সবসময় আগলে রেখে ভালোর পথে এগিয়ে যাওয়ার পরামর্শ দিতেন। মানসিক সাপোর্ট দিয়ে সাহস যোগাতেন। নিয়মিত আমার খোঁজখবর রাখতেন।

শাকিব খান বলেন, সহশিল্পী কিংবা অভিভাবকত্বের বাইরেও বাচ্চু ভাই আমার প্রতি এক অদৃশ্য মায়া দেখাতেন। তিনি আর নেই শোনা মাত্রই আমার ভেতরটা মোচড় দিয়ে ওঠে। চলচ্চিত্রে এতগুলো বছর ধরে কাজ করে অনেকের সঙ্গে পরিচয় ও সুসম্পর্ক হলেও সবাই আপন হতে পারেনি। হাতে গোনা কিছু মানুষ হৃদয়ে ঠাঁই পেয়েছে। তাদেরই একজন ছিলেন সাদেক বাচ্চু ভাই। তার সঙ্গে মন খুলে কথা বলতাম। সবকিছু শেয়ার করতাম। তিনি আমার ভালো কাজে যেমন উৎসাহ দিতেন, তেমনি মন্দ শুনলে খুব কষ্ট পেতেন। এমন গুণী অভিভাবক আর কোথায় পাবো!

Banglabid

ব্যক্তিগত বেদনার কথা উল্লেখ করে এই তারকা আরো বলেন, গত ২০ বছর ধরে আমরা একসাথে পথ চলছি। সংস্কৃতির সব মাধ্যমে সফল হওয়া এ মানুষটিকে আজ হারালাম। একজন সহকর্মী হারানোর চেয়ে আমার ব্যক্তিগত বেদনা লাগছে। মনে হচ্ছে, আমি আমার কোনো এক স্বজনকে হারালাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফডিসিকরোনালিড বিনোদনশাকিব খানসাদেক বাচ্চুস্বজন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুদকের মামলায় ওসি প্রদীপকে গ্রেপ্তার দেখানোর আদেশ

পরবর্তী

‘কঠিন শর্তে’ শ্রীলঙ্কা যাচ্ছে না বাংলাদেশ

পরবর্তী

‘কঠিন শর্তে’ শ্রীলঙ্কা যাচ্ছে না বাংলাদেশ

ভিসা নবায়নের আবেদন গ্রহণ শুরু করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস

সর্বশেষ

গুগল ম্যাপসে বদলে গেল লেক অন্টারিওর নাম

আগস্ট ৩১, ২০২৬

হিমেলের পরিচালনায় ডিপজল, অপেক্ষা শুধু সময়ের!

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

হরকত-বিন্দুহীন সেই কোরআনের পৃষ্ঠা এখন মক্কার জাদুঘরে

আগস্ট ৩১, ২০২৬

বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা নেই: বাটলার

আগস্ট ৩১, ২০২৬

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT