চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মনে হচ্ছিল যেন সিনেমা দেখছি: ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ন ২৮, অক্টোবর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প-সিনেমা দেখছি-বাগদাদি

জঙ্গি সংগঠন আইএসের শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদিকে হত্যার অভিযান হোয়াইট হাউজে বসে সরাসরি সম্প্রচার দেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, ‘মনে হচ্ছিল যেন সিনেমা দেখছি।’

রোববার জাতির উদ্দেশ্যে ভাষণে মার্কিন সামরিক বাহিনীর ওই অভিযানের বিষয়ে জানাতে গিয়ে ট্রাম্প এমনই অনেক অতিরিক্ত বর্ণনা দিয়েছেন, যা সাধারণত মার্কিন প্রেসিডেন্টরা করেন না।

তিনি জানান, মার্কিন প্রশাসন মাসখানেক আগে থেকেই বাগদাদির অবস্থান সম্পর্কে নানারকম তথ্য পেতে শুরু করেছিল। গোয়েন্দা কর্মকর্তারা তার সঠিক অবস্থান সম্পর্কে দু’সপ্তাহ আগে নিশ্চিত হন। কিন্তু ট্রাম্পকে অভিযানের ব্যাপারে জানানো হয় মাত্র তিন দিন আগে।

শনিবার ভার্জিনিয়ায় এক রাউন্ড গলফ খেলার পর বিকেল সাড়ে ৪টার দিকে হোয়াইট হাউজে পৌঁছান প্রেসিডেন্ট ট্রাম্প। ৫টার দিকে (সিরিয়া স্থানীয় সময় রাত ১১টা) তিনি হোয়াইট হাউজের সিচুয়েশন রুমে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার, জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন এবং বেশ কয়েকজন গোয়েন্দা কর্মকর্তাকে নিয়ে বসেন।

সেখানে বসেই তারা সামরিক বাহিনীর সদস্যদের কাছে থাকা ক্যামেরার মাধ্যমে টিভি মনিটরে দেখতে থাকেন বাগদাদিকে ধরার জন্য সিরিয়ার সময়ে রাতভর চলা বিশেষ অভিযান।

সিচুয়েশন রুমের এমনই একটি মুহূর্তের ছবি টুইটারে পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প।

Reneta

অনেকটা এমনই একটি ছবি ২০১১ সালে দেখেছিল বিশ্ব। একই ঘর, একই পরিস্থিতি, শুধু টার্গেট আর ছবির চরিত্রগুলো আলাদা।

২০১১ সালের মে মাসে আল-কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে ধরতে পাকিস্তানের অ্যাবোটাবাদে যখন ইউএস নেভি সিলের বিশেষ দল গিয়েছিল, সেই দলের সঙ্গেও ছিল ক্যামেরা।ডোনাল্ড ট্রাম্প-সিনেমা দেখছি-বাগদাদি

তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনসহ অনেকেই ওই সময় সিচুয়েশন রুমে বসে গভীর উৎকণ্ঠা ও মনোযোগ দিয়ে দেখছিলেন বিন লাদেনের ঘাঁটিতে অভিযান চালানোর দৃশ্য।

ওই দিনের ছবিটিও ব্যাপক প্রচার পেয়েছিল। তবে পার্থক্য হলো, পরের ছবিটি থেকে আগের ছবির চরিত্রগুলোর চেহারায় আবেগ-উৎকণ্ঠার প্রকাশ বেশি দেখা গেছে।

যে দলটিকে বাগদাদিকে ধরতে পাঠানো হয়েছিল সেটি মার্কিন সামরিক বাহিনীর একটি বিশেষ ইউনিট, যার নাম ডেল্টা ফোর্স। এদেরকে মূলত সন্ত্রাসবিরোধী অভিযানে পাঠানো হয় এবং অতি গুরুত্বপূর্ণ টার্গেটদের পেছনে পাঠানো হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: আইএস-আবু বকর আল-বাগদাদিআবু বকর আল-বাগদাদিআল কায়েদাআল বাগদাদি নিহতওসামা বিন লাদেনডোনাল্ড ট্রাম্পবাগদাদিবাগদাদীবারাক ওবামা
শেয়ারTweetPin

সর্বশেষ

হামলার মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী, উদ্ধার করল সেনাবাহিনী

ফেব্রুয়ারি ১২, ২০২৬

শানাকার রেকর্ডের দিনে ব্যাটে-বলে জ্বলে ওঠা এক জয় শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ১২, ২০২৬

তাহেরীর এজেন্টকে ভোট কেন্দ্রে অনুমতি না দেওয়া অভিযোগ

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া যৌথ বাহিনীর অ্যাকশন!

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পরাজয়ের আশঙ্কায় বিরোধীপক্ষের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপির

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT