চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মনরোর সমাধিতে সপ্তাহে ছয়টি গোলাপ দিতেন সাবেক স্বামী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২১ অপরাহ্ণ ২৪, মে ২০২১
বিনোদন
A A

মেরিলিন মনরো ও জো ডিম্যাজিওর সংসার জীবন ছিল মাত্র নয় মাসের। তবুও জো ডিম্যাজিওর মতো করে হয়তো মেরিলিন মনরোকে কেউ ভালোবাসেনি। আর তাই মনরোর মৃত্যুর পরেও জো ডিম্যাজিও যতদিন বেঁচে ছিলেন, ততদিন সপ্তাহে তিনবার ছয়টি গোলাপ দিয়ে গেছেন অভিনেত্রীর সমাধিতে।

একবার মেরিলিন তার দ্বিতীয় স্বামী জো ডিম্যাজিওকে প্রতিজ্ঞা করান, তিনি মারা যাওয়ার পর জো ডিম্যাজিও যেন প্রতি সপ্তাহে মনরোর কবরে ফুল দেন। জো ডিম্যাজিও তার প্রতিজ্ঞা রেখেছিলেন। ২০ বছর ধরে প্রতি সপ্তাহে মেরিলিন মনরোর কবরে আধ ডজন গোলাপ রেখে আসতেন তিনি। যতদিন জো ডিম্যাজিও বেঁচে ছিলেন, ততদিন ভালোবেসে মেরিলিনকে দেয়া কথা রেখেছেন।

১৯৫৪ সালের জানুয়ারি মাসে বেসবল খেলোয়াড় জো ডিম্যাজিওর সঙ্গে বিয়ে হয় মনরোর। বিয়ের পর মেরিলিন মনরোর সঙ্গে ছায়ার মতো লেগে থাকতেন জো ডিম্যাজিও। ছিলেন ‘দ্য সেভেন ইয়ার ইটস’ ছবির সেই বিখ্যাত ফ্রক উড়ে যাওয়ার দৃশ্যের শুটিংয়েও। সেই শুটিং নিয়ে আপত্তি জানান জো ডিম্যাজিও। তার কয়েকমাস পর মেরিলিন তালাকের আবেদন করেন। আবেদনে জানান জো ডিম্যাজিও অনেক নিষ্ঠুর মানসিকতার একজন পুরুষ। মতের মিলের অভাবে বিচ্ছেদ হয়ে যায় এই জুটির।

Banglabid

তবে মেরিলিনের জন্য জো ডিম্যাজিওর ভালোবাসা ছিল বিশুদ্ধ। আর তাই বিচ্ছেদের বেশ কয়েক বছর পরে মেরিলিন মনরো যখন ১৯৬১ সালে অসুস্থ হয়ে পড়েন, তখন জো ডিম্যাজিও পাশে ছিলেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সাবেক স্বামীকে মনরো ‘হিরো’ বলেছিলেন।

মেরিলিন-কেনেডি’র অন্তরঙ্গতা যখন মিডিয়াতে ফলাও করে প্রকাশ হতে থাকে, তখনও ডিম্যাজিও মেরিলিন’কে অনুরোধ করেছিলেন তাকে আবার বিয়ে করতে। কারণ, তিনি জানতেন কেনেডি মেরিলিনকে ব্যবহার করছেন। মেরিলিন নিজেও জো ডিম্যাজিওর প্রস্তাবে সম্মত হতে মানসিক প্রস্তুতি নিচ্ছিলেন। কারণ তিনি বুঝেছিলেন জো ডিম্যাগিওর মতো কোনো পুরুষ তাকে এত ভালোবাসেনি। কিন্তু তার আগেই অকাল মৃত্যু হয় তার।

মেরিলিন মনরোর মৃত্যুর খবর শুনে নিউ ইয়র্ক থেকে বিমানে লস আঞ্জেলসে আসেন জো ডিম্যাজিও। ছোট পরিসরে মেরিলিনের শেষকৃত্যের আয়োজন করেন। এমনকি সমাধির ফলকটিও তার ডিজাইন করা। মেরিলিনের মৃত্যুতে ভীষণ ভেঙ্গে পড়েছিলেন জো ডিম্যাজিও।

Reneta

১৯৯৯ সালে মৃত্যু হয় জো ডিম্যাজিওর। মৃত্যুর আগ পর্যন্ত তিনি মেরিলিন মনরোকে ভুলতে পারেননি। এমনকি মৃত্যুশয্যায় তিনি বলেছিলেন, ‘অবশেষে মেরিলিনকে আবার দেখবো!’ -কইমই

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়অভিনেত্রীগোলাপফুলবিখ্যাতমেরিলিন মনরোলিড বিনোদনসপ্তাহসাবেকসিনেমাস্বামী
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT