বঙ্গোপসাগরের তলদেশে সাবমেরিন ক্যাবলের নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য মধ্য অক্টোবরে দেশের ইন্টারনেট ডেটা সেবায় সাময়িক সমস্যা দেখা যেতে পারে।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
এ মাসের ১৬ তারিখে ওই রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে বলেও জানা গেছে। ওইসময়ে দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ব্যাপআপ সেবা দেবার চেষ্টা করা হবে।
বর্তমানে বাংলাদেশ প্রায় ৪৫০ জিবিপি ব্যান্ডউইথ ব্যবহার করছে। যার মধ্যে বিএসসিসিএল ২৫০ জিবিপির যোগান দিচ্ছে এবং বাকি ব্যান্ডউইথ ৬টি আন্তর্জাতিক টেরেসট্রিয়াল ক্যাবলস (আইটিসি)-এর মাধ্যমে আমদানি করা হচ্ছে।







