চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধুপুর ন্যাশনাল পার্কে নানা অব্যস্থাপনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৮ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

দেশের তৃতীয় বৃহত্তম বন মধুপুর গড়। মধুপুর ন্যাশনাল পার্ক নামে পরিচিত এই  শাল গজারি বনে বাস করে নানান প্রজাতির বন্যপ্রাণি আর  ক্ষুদ্র নৃজাতি গোষ্ঠির  গারো সম্প্রদায়। এলাকাটি দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় হলেও নানা অবস্থাপনায়  আকৃষ্ট করতে পারছে না পর্যটকদের।

১৯৬২ সালে ৪০ বর্গমাইল এলাকা  নিয়ে করা হয় মধুপুর ন্যাশনাল পার্ক । ১৯৮২ সালে ২৫ হাজার একর জমি নিয়ে প্রজ্ঞাপন জারি হয় এই পার্কের। ঐতিহ্যবাহী এই বনে এক সময় বাস করতো নানা প্রজাতির বন্যপ্রাণী। ছিল ৫শ  প্রজাতির ওষুধি গাছ।

একজন দর্শনার্থী জানান, যদি আরও সুন্দর করে এটাকে উপস্থাপন করা যায় তাহলে বাংলাদেশের যেকোনো পর্যটন কেন্দ্রের চেয়ে, এমনকি সুন্দরবনের চেয়েও এটা অনেক আকর্ষণীয় হবে।  

বর্তমানে সংরক্ষিত এলাকায় আছে শুধু  হরিণ, বানর, মুখ পোড়া হনুমান ও বাগডাসা। দেশের অন্যান্য পর্যটন স্পটগুলোকে কৃত্রিমভাবে সাজানো হলেও মধুপুর গড়ের সৌন্দর্য পুরোটাই প্রাকৃতিক।

একজন দর্শনার্থী জানান, এখানে প্রয়োজনীয় নিরাপত্তা নাই। যেহেতু এটা একটা বন এলাকা সেজন্য এখানে পর্যাপ্ত নিরাপত্তা দরকার।

গভীর জঙ্গল হওয়ায় নিরাপত্তা নিয়েও শঙ্কিত দর্শনার্থীরা। বনে প্রবেশের জন্যে রাস্তা ও নিরাপত্তা দেয়ার দাবি পর্যটকদের।

মধুপুর ন্যাশনাল পার্ককে নতুন করে সাজাতে বেশ কয়েকটি  প্রকল্প নিয়েছে  বন বিভাগ। টাঙ্গাইল বন বিভাগের বন কর্মকর্তা মোঃ মাসুদ রানা বলেন, একটা প্রকল্প দাখিল করেছি সরকারের কাছে। প্রকল্পটা পাশ হয়ে আসলে আমরা এই পর্যটন শিল্পের জন্য আরও অনেক উন্নয়নমূলক কর্মসূচী নিতে পারবো।

সম্ভাবনাময় মধুপুর ন্যাশনাল পার্ককে পর্যটনের উপযোগী  করে গড়ে তোলা সম্ভব হলে এখান থেকে প্রতি বছর সরকারের আয় হবে লাখ লাখ টাকা। পাশাপাশি এ এলাকার দরিদ্র জনগোষ্ঠীরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ: মধুপুর ন্যাশনাল পার্ক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মধুপুর ন্যাশনাল পার্কে নানা অব্যস্থাপনা

পরবর্তী

রংপুরে তিস্তার বালুচরে তামাক চাষের সম্প্রসারণ

পরবর্তী

রংপুরে তিস্তার বালুচরে তামাক চাষের সম্প্রসারণ

রংপুরে তিস্তার বালুচরে তামাক চাষের সম্প্রসারণ

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT