সৌদি আরবের মদীনায় মসজিদে নববীর পাশে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৬ জন নিহত হওয়ার খবর প্রকাশ করেছে সৌদি গণমাধ্যম অারব নিউজ। এদের মধ্যে ৪ জন পুলিশ। হামলায় আরও ৫ জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মুসলিমদের কাছে পবিত্র শহর বলে পরিচিত মদীনায় রাসুল (সা.) এর রওজা মোবারক মদীনায় অবস্থিত।
মক্কার পর এটি সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর। স্থানীয় টিভিতে প্রচারিত ঘটনার ভিডিওতে একটি গাড়ি বিস্ফোরিত হওয়ার ছবি দেখা গেছে। 
হামলাটি আত্মঘাতী বলে নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই দিনে সকালে জেদ্দায় মার্কিন কনস্যুলেটের কাছে আত্মঘাতি বোমা হামলায় একজন নিহত ও দুইজন আহত হয়েছে।










