চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মতিয়া চৌধুরীর বক্তব্য প্রত্যাহার না করলে দেশ অচল করে দেয়া হবে’

মনোয়ার হোসেন মান্নামনোয়ার হোসেন মান্না
১:৫২ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০১৮
বাংলাদেশ
A A

সরকারি নিয়োগে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের নিয়ে জাতীয় সংসদে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর দেয়া বক্তব্য প্রত্যাহার করে না নিলে আবারও অবরোধ করে দেশ অচল করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। একই সঙ্গে আগামী ৭ মে’র মধ্যে দাবি মেনে না নিলে ফের অবরোধ কর্মসূচীর ঘোষণা দেন তারা।

মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেয়া হয়। ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’র ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান।

তিনি বলেন, আজ বিকেল ৫টার মধ্যে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের নিয়ে দেয়া বক্তব্য মতিয়া চৌধুরী প্রত্যাহার করে না নিলে এবং এ বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে আমরা সারাদেশে অবরোধ কর্মসূচী পালন করব।

তিনি আরো বলেন, আগামী ৭ মে‘র মধ্যে যদি কোটা সংস্কারের পাঁচ দফা দাবি মেনে নেয়া না হয় তাহলে সারাদেশে অবরোধ কর্মসূচি দেওয়া হবে।

রাশেদ খান বলেন, উপাচার্যের বাসভবনে হামলাকারীরা চলমান আন্দোলনের সাথে যুক্ত নয়। তারা বিশ্ববিদ্যালয়েরও কেউ নয়। তিনি বলেন, আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এসময় তিনি হামলাকারী পুলিশের শাস্তি ও ক্ষতিপূরণের দাবি জানান।

আন্দোলনের নতুন কমিটি নিয়ে তিনি বলেন, নতুন কমিটি তারা স্বার্থ হাসিলের জন্যই করেছে। আমাদের ব্যানার ব্যতীত কেউ যদি অন্য ব্যানারে আন্দোলন করে তাদেরকে আমরা প্রতিহত করব।

Reneta

এসময় সংবাদ সম্মেলন থেকে আন্দোলন করার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে যেন কোনো আন্দোলনকারীকে বের করে দেয়া না হয় তার অনুরোধ জানানো হয়।

প্রসঙ্গত সোমবার কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের তুলোধুনো করে জাতীয় সংসদে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘মুক্তিযোদ্ধাদের সন্তানেরা সুযোগ পাবে না, রাজাকারের বাচ্চারা সুযোগ পাবে? তাদের জন্য মুক্তিযোদ্ধা কোটা সংকুচিত হবে?’ পরিষ্কার বলতে চাই, মুক্তিযুদ্ধ চলছে, চলবে। রাজাকারের বাচ্চাদের আমরা দেখে নেবো’।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোটা সংস্কার আন্দোলনলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

টেবিলের শীর্ষে ফিরেছে আর্সেনাল, জিতেছে লিভারপুল

এপ্রিল ২৬, ২০২৬

পিছিয়ে পড়েও সাউদাম্পটনকে হারিয়ে এফএ কাপের ফাইনালে ম্যানসিটি

এপ্রিল ২৬, ২০২৬
ছবি সংগৃহীত

মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল, পরিস্থিতি কোন পথে

এপ্রিল ২৬, ২০২৬

খাদ্য মজুদ বাড়ানোসহ কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ

এপ্রিল ২৫, ২০২৬

গেতাফেকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT