চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মতিন খসরুর মৃত্যু: সভাপতির শূন্যপদ পূরণে সভা আহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৫ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০২১
- সেমি লিড, আদালত
A A

অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর মৃত্যুতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির শূন্যপদ পূরণের লক্ষ্যে করণীয় নির্ধারনে ”বিশেষ সাধারণ সভা” আহ্বান করা হয়েছে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল স্বাক্ষরিত এসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ৪ মে দুপুর ২টায় সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে এই “বিশেষ সাধারণ সভা” অনুষ্ঠিত হবে। সভায় আইনজীবী সমিতির সদস্যবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।’

শূন্যপদ পূরণে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির গঠনতন্ত্রের বিধান তুলে ধরে বিজ্ঞপ্তিতে বল হয়, ‘In the case of a casual vacancy occurring on account of the removal, resignation or death of any office bearer or other member the vacancy shall be filled within a month by election in a Special General Meeting of the Association to be held for the purpose and the manner of this election shall be decided by the meeting itself. Provided that office-bearer or other member who has submitted his resignation, shall have to carry on his duties until the vacancy caused by his resignation has been filled up.’

সাবেক আইনমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু সর্বশেষ ২০২১-২২ মেয়াদের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন। এরপর করোনায় আক্রান্ত হয়ে গত ১৪ এপ্রিল ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তিনি।

পরের দিন ১৫ এপ্রিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে আব্দুল মতিন খসরুর জানাজা অনুষ্ঠিত হয়। কঠোর লকডাউনের মধ্যে হওয়া সে জানাজায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সহ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং বিপুল সংখ্যক আইনজীবী অংশ নেন।

জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন খসরুর কফিনে গার্ড অব অনার দেওয়া হয় এবং রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রয়াত এই সভাপতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আপিল ও হাইকোর্ট বিভাগ গত ১৫ এপ্রিল বিচারিক কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইনজীবীআব্দুল মতিন খসরুসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর রাঙ্গাবালীতে নলকূপ থেকে গ্যাস নির্গমন

মে ১১, ২০২৬

আইফোন ব্যবহারকারীদের ২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে অ্যাপল

মে ১১, ২০২৬

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতির শপথ

মে ১১, ২০২৬

ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবীর নানকের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ

মে ১১, ২০২৬

রিয়ালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বার্সেলোনা

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT