দিনাজপুর থেকে গ্রাম-বাংলার ঐতিহ্য মতিচুর নাড়ু। দেড়’বছর ধরে ছোট-বড় সববয়সী মানুষের প্রিয় খাবার মতিচুরের নাড়ু। দেশের গ্রাম অঞ্চলে মতিচুরের নাড়ু খেতে পছন্দ করেন না এমন মানুষ আছে খুবই কমেই। আর যদি সিদ্ধ ভাতের তৈরি সুস্বাদু সেই নাড়ু হয় তাহলে তো কোন কথাই নেই। বলছি, দিনাজপুরের খানসামা উপজেলার ঐতিহ্যবাহী মতিচুর নাড়ুর কথা।








