৮৫ বছরের মো. মতিউর রহমানকে খুঁজছে তার পরিবার। গত ২১ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যায় তিনি কলাবাগানের বাসা থেকে বেরিয়ে যান। তারপর আর বাসায় ফেরেননি।
নিখোঁজ হওয়ার পর থেকে মতিউর রহমানকে সব জায়গায় খোঁজ করলেও এখনো কোনো খবর পাওয়া যায়নি। বার্ধক্যজনিত কারণে তিনি মানসিকভাবে কিছুটা অসংলগ্ন বলে জানিয়েছে তার পরিবার।
মতিউর রহমানের পরিবার চ্যানেল আই অনলাইনকে আরও জানিয়েছে, সোমবার বাসা থেকে বের হওয়ার সময় তার গায়ে (ছবিতে দেখানো) নীল রঙের ফতুয়া ছিলো।
তার সন্ধানে সম্ভাব্য সবখানে খোঁজ করার পাশাপাশি সামাজিক মাধ্যম ফেসবুকেও তার পরিবার চেষ্টা চালাচ্ছে। ছবিসহ নিখোঁজ সংবাদটি শেয়ার করা হচ্ছে সবার মাঝে।
মতিউর রহমানের কোনোরকম খোঁজ পেলে তা ০১৮১৯১০৪৮৬৮, ০১৯৭৯৪৭০৪৫৪ অথবা ০১৮১৯২১০৮৮৭ নাম্বারে যোগাযোগ করে জানাতে অনুরোধ করেছেন তার পরিবার।






