চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মতভেদ ভুলে এক সঙ্গে প্রযোজক-পরিবেশকদের দুই প্যানেল

রোকসানা আমিন রোকসানা আমিন
৮:০০ অপরাহ্ণ ১৫, মে ২০১৬
বিনোদন
A A

নিজেদের মধ্যে মতভেদ দূর করে নির্বাচনের আগে এক হলো বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির দুই প্যানেল।

বাংলা চলচ্চিত্রের সুদিন ফিরিয়ে আনতে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেছেন তারা। সিদ্ধান্ত হয়েছে, এক বছর করে সভাপতির দায়িত্ব পালন করবেন আব্দুল আজিজ ও খোরশেদ আলম খসরু। 

বাংলা চলচ্চিত্রে খরা চলছে অনেকদিন। ৬০, ৭০ অথবা ৮০’র দশকে যে জৌলুস নিয়ে বাংলা চলচ্চিত্র তার স্বর্ণযুগ পার করেছে সেই ধারাবাহিকতা রক্ষা না হওয়ার এক কারণ দ্বিধাবিভক্ত সিনেমাজগৎ।

২৮ মে বাংলাদেশ প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনকে ঘিরে দ্বন্দ্ব আরো বাড়ে। সুষ্ঠু চলচ্চিত্র জগতের স্বার্থে দ্বন্দ্বের অবসানে দুই প্যানেলের সভাপতি পদপ্রার্থী আব্দুল আজিজ এবং খোরশেদ আলম খসরুকে নিয়ে ঘরোয়া বৈঠকে বসেন জ্যেষ্ঠ পরিচালক-প্রযোজকরা। 

তাদের মধ্যস্থতায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার করলেন দুই প্যানেলের দুই নেতা।

২০১৬-১৮ সালের বাংলাদেশ  প্রযোজক পরিবেশক সমিতি নির্বাচনে সভাপতি পদপ্রার্থী খোরশেদ আলম খসরু বলেন, সাগর ভাইয়ের মাধ্যমে যে সমাধান হলো, সেই সমঝোতা আমি চলচ্চিত্রে বৃহত্তর উন্নয়নের জন্য, চলচ্চিত্রের স্বার্থে সেটাকে ইতিবাচকভাবে। এই ঐক্য যেন অটুট থাকে। 

Reneta

আরেক সভাপতি পদপ্রার্থী আব্দুল আজিজ বলেন, খুব ভালো একটা উদ্যোগ হয়েছে। আমি, আমার প্যানেলের লোকজন, খসরু ভাই ও তার প্যানেলের লোকজন একসঙ্গে হয়ে কাজ করবো। চলচ্চিত্রে এখন ভয়াবহ দুর্দিন যাচ্ছে। আমরা একত্রে কাজ করলে যে সংকট আছে সেটা খুব দ্রুত ২ বছরের মধ্যে উত্তোরণ করতে পারবো।

১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোটার ১৩৯ জন। দুই প্যানেলই বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগ ফিরিয়ে আনতে সুস্থধারার চলচ্চিত্র নির্মাণে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা প্রযোজক এবং পরিবেশকদের।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT