চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মডেল জাকিয়া মুনের গাড়ি বাজেয়াপ্ত; জরিমানা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ণ ১২, জুন ২০১৭
অপরাধ
A A

মডেল জাকিয়া মুনের সেই আলোচিত বিলাসবহুল পোরশে গাড়ি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। একইসাথে অভিযুক্তকে ১ লক্ষ ৫০ হাজার টাকা ব্যক্তিগত জরিমানা করা হয়েছে।

দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়াশেষে এই রায় জারি হয়েছে বলে জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান।

শুল্ক গোয়েন্দারা শুল্ক ফাঁকির অভিযোগে গত বছরের ৬ জুন গুলশানের একটি বাড়ির পার্কিং থেকে গাড়িটি আটক করেন। আটককালে গাড়িতে ব্রিটিশ (AS05AUM) নাম্বার প্লেট ছিল। ব্রিটেন থেকে কার্নেট সুবিধায় এনে শর্ত অনুযায়ী পোরশে গাড়িটি আবার বিদেশে না নিয়ে অবৈধভাবে ব্যবহৃত হয়েছিল। এতে সরকারের প্রায় ২.২৭ কোটি টাকা ফাঁকি হয়েছে। গাড়ির মূল্য ছিল প্রায় ৩ কোটি টাকা।

মইনুল বলেন: গাড়িটির ব্যবহারকারী ছিলেন মডেল জাকিয়া মুন। এই অপরাধে আরো দুজন সহযোগীকেও অভিযুক্ত করা হয়। তারা হলেন মডেল মুনের স্বামী গার্মেন্টস ব্যবসায়ী শফিউল আলম মহসীন ও গাড়ির আমদানিকারক ব্রিটিশ নাগরিক জনাব আফজাল আলী।

শুল্ক গোয়েন্দা অনুসন্ধানশেষে তাদের বিরুদ্ধে শুল্ক ফাঁকির অভিযোগ তৈরি করে বিচারের জন্য কাস্টমস হাউসের কমিশনারের নিকট প্রেরণ করে। কমিশনার শুল্ক আইনে প্রদত্ত তার বিচারিক প্রক্রিয়াশেষে আজ রায় প্রকাশ করেন।

বর্তমানে মডেল জাকিয়া মুনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের বিষয়টি খতিয়ে দেখছে শুল্ক গোয়েন্দারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শুল্ক গোয়েন্দা
শেয়ারTweetPin

সর্বশেষ

রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণী দাস গ্রেপ্তার

জুলাই ১৩, ২০২৬

ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমেছে স্বর্ণের দাম

জুলাই ১৩, ২০২৬

শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না, যত্নও নিতে হবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

বাংলাদেশের বন্যা-ভূমিধসে প্রাণহানিতে শোক জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT