পথশিশুদের শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টির জন্য মজার ইশকুলের শুরু। মজার মজার খেলাধূলার মধ্যেই বাচ্চাদের শেখার প্রতি আগ্রহ সৃষ্টি করাই এই স্কুলের প্রধান লক্ষ্য। ২০১৩ সালের ১০ জানুয়ারি শাহবাগে শুরু হয় মজার ইশকুলের কার্যক্রম। মজার ইশকুলের প্রথম স্কুল প্রতিষ্ঠা হয় আগারগাঁওয়ে, দ্বিতীয়টি মানিকনগরে। এ ছাড়া একাধিক অস্থায়ী স্কুলের মাধ্যমেও মজার ইশকুল সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান করে থাকে। মানিকনগরে মজার ইশকুলের কার্যক্রম পরিদর্শনে এসেছিলেন একটি চীনা প্রতিনিধি দল।
মজার ইশকুল নিয়ে দেখুন ডিজিটাল শর্ট:







