সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে আটক হয়েছেন ফেসবুক পেজ মজালসের অ্যাডমিন রিফায়েত।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে আটক করেছে র্যাব। তার বিরুদ্ধে সরকার ও রাষ্ট্রবিরোধী প্রচারণা ও কটূক্তি করার অভিযোগ রয়েছে।
তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
সামাজিক-রাজনৈতিক বিভিন্ন বিষয়ে পোষ্ট দিয়ে পেজটি ফেসবুকে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। তাদের ফেসবুক ফলোয়ারের সংখ্যা ছয় লাখেরও বেশী।
ছবি: রাজনৈতিক দল গুলো সম্পর্কে মজালসের কটুক্তি






