বিনোদন

মঙ্গলবার দুপুরে চ্যানেল আইয়ে শাকিব-ববির ‘রাজত্ব’

মঙ্গলবার দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে দেখানো হবে শাকিব-ববি অভিনীত ‘রাজত্ব’

শাকিব ও ববি মুখোমুখি দাঁড়িয়ে নাটকের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গলবার দুপুরে চ্যানেল আইয়ে শাকিব-ববির ‘রাজত্ব’ নাটকের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

সপ্তাহের বিশেষ ছবি হিসেবে টেলিভিশন পর্দায় দেখা যাবে দেশের শীর্ষ অভিনেতা শাকিব খান ও চিত্রনায়িকা ববি অভিনীত ব্যবসাসফল ছবি ‘রাজত্ব’। ইফতেখার চৌধুরীর পরিচালনায় ছবিটির প্রযোজনায় ছিলো ফ্যাটম্যান ফিল্মস।

২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশনধর্মী ছবি ‘রাজত্ব’ ব্যাপক সাড়া ফেলে। ছবিতে শাকিবের সঙ্গে ববির জুটি বেশ প্রশংসিত হয়।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দর্শক পুনরায় দেখতে পারবেন ছবিটি।

ছবিতে শাকিব ও ববি ছাড়াও অভিনয় করেছেন প্রবীর মিত্র, রতন ও আরেফিন ইকবাল।

বিষয়:চ্যানেল আই প্রবীর মিত্র ববি মঙ্গলবার রাজত্ব শাকিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…