বিনোদন

মঙ্গলবার চ্যানেল আইয়ে ‘আকাশ কত দূরে’

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে ‘আকাশ কত দূরে’

একজন নারী ও শিশু একসঙ্গে বসে, আবেগপ্রবণ দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী ও শিশু একসঙ্গে বসে, আবেগপ্রবণ দৃশ্য, যা ‘মঙ্গলবার চ্যানেল আইয়ে ‘আকাশ কত দূরে’’ শিরোনামে সম্পর্কিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অনাথ ছেলে বিচ্ছু আর পরীর সুখ-দুঃখের অজানা সব কাহিনী নিয়ে নির্মিত ‘আকাশ কত দূরে’। ছবির গল্পে দেখা যাবে অনাথ ছেলে বিচ্ছু কখনও বা এতিমখানার অবহেলা আর অত্যাচারের শিকার। কখনওবা অপরাধচক্রের শিকার, আবার কখনও নায়করাজ রাজ্জাকের স্নেহ ও ভালবাসায় সুন্দর আশ্রয়। অপরাধচক্রের আরেক শিকার সদস্য পরী।

বিচ্ছু ও পরীর চরিত্রে অভিনয় করেছেন অঙ্কন ও লাক্স সুপারস্টার ফারিয়া। ছবির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও গীত রচনা করেছেন জুলফিকার রাসেল। ছবিটি পরিচালনা করেছেন সামিয়া জামান। ছবিটি আবার চ্যানেল আইতে দেখানো হবে মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ৩টা ৫ মিনিটে।

‘আকাশ কত দূরে’ বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত সিনেমা। প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লি. ও ভার্সা মিডিয়া।

চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন নায়করাজ রাজ্জাক, শর্মিলী আহমেদ, মোস্তফা প্রকাশ, মিশা সওদাগর প্রমুখ।

বিষয়:ইমপ্রেস নায়করাজ রাজ্জাক মিশা সওদাগর মোস্তফা প্রকাশ শর্মিলী আহমেদ সামিয়া জামান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…