রাজনীতি

মওদুদকে বাড়ি থেকে উচ্ছেদ সরকারের প্রতিহিংসার অংশ: রিজভী

মওদুদকে বাড়ি থেকে উচ্ছেদ সরকারের প্রতিহিংসার অংশ: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আদালতের নির্দেশ না থাকা সত্ত্বেও রাজনৈতিক প্রতিহিংসার বশতবর্তী হয়ে মওদুদ আহমদকে তার ৩৬ বছরের বাড়ি থেকে উচ্ছেদ করেছে সরকার। এটি সরকারের বন্য প্রতিহিংসার বহি:প্রকাশ।

শুক্রবার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এমন দাবি করেন।

রিজভী বলেন, এই অবৈধ সরকার বেগম খালেদা জিয়াকেও ৪০ বছরের স্মৃতিময় বাড়ি থেকে উচ্ছেদ করেছে, যে বাড়ি এদেশের মানুষ স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে উপহার দিয়েছিলেন। একইভাবে মওদুদকেও উচ্ছেদ করা হলো। সরকার পরিকল্পিতভাবে এমন ভয়ংকর রাজনৈতিক খেলায় মেতেছে।

রমজান মাসেও অবৈধ সিন্ডিকেট করে নিত্যপণ্যের বাজার থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ক্ষমতাসীন দলের লোকজন এমন মন্তব্য করেন তিনি।

এছাড়া সরকার ১জুন থেকে নতুন করে গ্যাসের মূল্য বৃদ্ধি করে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এরই মধ্যে বাজেটে ১ লাখ টাকা ব্যাংকে রাখলে ৮০০ টাকা কেটে নেয়ার যে ঘোষণা তা ভোটারবিহীন সরকারের জনগণ নির্যাতনের আরেকটি কূটকৌশল বলেও দাবি করেন রিজভী।

বিষয়:বিএনপিরুহুল কবির রিজভী
প্রতিবেদক

সাইফুল্লাহ সাদেক

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…