চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঈন আলীকে ‘জঙ্গি’ বলে তোপের মুখে তসলিমা নাসরিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৪ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০২১
আন্তর্জাতিক
A A

ইংল্যান্ডের ক্রিকেটার মঈন আলীকে ‘জঙ্গি’ বলায় তোপের মুখে পড়েছে বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। তার বিতর্কিত এ মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সমালোচনার ঝড় উঠেছে।

পরে টুইটটি মুছে দিয়ে ফিরতি টুইট করে নিজের অবস্থান পরিষ্কার করতে চেয়েছেন তসলিমা।

বিতর্কিত তসলিমার মন্তব্য নিয়ে ইংলিশ ক্রিকেটেও এ নিয়ে চলছে তোলপাড়। জোফরা আর্চার, বেন ডাকেট, স্যাম বিলিংস থেকে শুরু করে ইংলিশ ক্রিকেটাররা দারুণ ক্ষুব্ধ হয়েছেন তসলিমার ওপর। টুইটারে তারা ক্ষোভ ঢেলে দিচ্ছে তসলিমার এই কথার পরিপ্রেক্ষিতে।

সবচেয়ে বেশি ক্ষেপেছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী পেসার জোফরা আর্চার। সতীর্থের প্রতি এমন অপবাদ মেনে নিতে পারেননি তিনি। ফিরতি টুইটে তসলিমাকে পাগল ইঙ্গিত করে লিখেন, ‘তুমি কি ঠিক আছো? আমার তো মনে হয় না, মানসিকভাবে তুমি ঠিক আছো।’

ইংলিশ ক্রিকেটার বেন ডাকেট ও সাকিব মাহমুদ তসলিমার অ্যাকাউন্টে রিপোর্ট করতে বলছেন। তসলিমার মন্তব্যে তারা দু’জনই বলছেন, বিরক্তিকর পোস্ট।

ইংলিশ ক্রিকেটারদের এমন জবাবে আগের টুইটটি মুছে ফিরতি টুইট করেন তসলিমা নাসরিন। সেখানে তিনি বলেন, আমাকে যারা ঘৃণা করে তারা ভালো করে জানে, মঈন আলীকে নিয়ে করা টুইটটি ব্যাঙ্গাত্মক ছিল। এরপরও তারা এটাকে ইস্যু বানিয়ে আমাকে অপমান করছে। কারণ, আমি মুসলিম সমাজকে ধর্মনিরপেক্ষ করার চেষ্টা করি এবং ইসলামী ধর্মান্ধতার বিরোধিতা করি। মানবজাতির অন্যতম দুঃখজনক বিষয় হলো, নারীবাদের পক্ষ নেওয়া বামপন্থীরা নারীবাদের বিপক্ষে অবস্থান নেওয়া ইসলামপন্থীদের সমর্থন করে।’

Reneta

তসলিমা’র ফিরতি টুইটেও থেমে নেই আর্চার সাকিবরা । আর্চার লিখেছেন, ‘ব্যাঙ্গাত্মক? কই কেউ তো হাসছে না। মনে হয় না আপনিও হাসছেন। ভালো হয় বরং টুইটটি ডিলিট করে দেয়া।’

সাকিব মাহমুদ লিখেছেন, ‘ব্যাঙ্গাত্মক? আপনার ব্যাঙ্গাত্মক মানসিক অসুস্থতা রয়েছে।’

সম্প্রতি ভারতের সংবাদমাধ্যম জানায়, আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে মদ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের লোগো থাকায় মঈন নিজের জার্সি থেকে সেই প্রতিষ্ঠানের লোগো তুলে নেওয়ার অনুরোধ করেছেন।

এরপরই গত ৪ এপ্রিল তসলিমা নাসরিন টুইটারে লিখেছেন, ‘মঈন আলী ক্রিকেট না খেললে সিরিয়াতে গিয়ে আইএস এর সঙ্গে যোগ দিত।’

এমন টুইটের পর ঝড় ওঠাই স্বাভাবিক। ৮৩২বার রি–টুইট হয়, ২ হাজারের বেশি মন্তব্য পান তসলিমা নাসরিন। বেশির ভাগই নেতিবাচক।

মঈন আলী বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে ভারতে অবস্থান করছেন। বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুতে খেলবেন তিনি। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৬১টি টেস্ট, ১০৯টি ওয়ানডে ও ৩৪টি টি-টুয়েন্টি খেলেছেন এই অলরাউন্ডার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টুইটারতসলিমা নাসরিন
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিশ্বকাপের উন্মাদনায় অংশ নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ১০, ২০২৬

পর্তুগালের নতুন কোচ হোর্হে জেসুস

জুলাই ১০, ২০২৬

টেলিভিশন সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT