চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মংলা-পাকশী নৌপথ ড্রেজিংসহ ৮ প্রকল্প অনুমোদন

জসিম উদ্দিন বাদলজসিম উদ্দিন বাদল
১০:২১ অপরাহ্ণ ০১, আগস্ট ২০১৭
অর্থনীতি
A A
একনেক বৈঠক

একনেক বৈঠক

মংলা থেকে পাকশী পর্যন্ত নৌপথটি সচল রাখতে ড্রেজিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার এনইসি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক বৈঠকে এই প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মালামাল আনা নেওয়া করতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

২০২৫ সালের জুন পর্যন্ত মেয়াদি এই প্রকল্পটি শেষ হলে মংলা বন্দর থেকে চাঁদপুর, মাওয়া, গোয়ালন্দ হয়ে পাকশী পর্যন্ত পণ্য পরিবহনও সহজ হবে। এতে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার কোটি টাকা।

এছাড়া শেওলা, ভোমরা, রামগড় এবং বেনাপোল বন্দরের অবকঠামোগত উন্নয়নসহ ৮ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ১৭১ কোটি ৯৬ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ২ হাজার ৫৭৯ কোটি ৪০ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে পাওয়া যাবে ৫৯২ কোটি ৫৬ লাখ টাকা।

বৈঠকশেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আন্তর্জাতিক সীমারেখায় অবস্থিত শেওলা, ভোমরা, রামগড় এবং বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন বিভিন্ন ধরনের পণ্য আমদানি-রপ্তানির পাশাপাশি নিয়মিত পর্যটক চলাচল করে থাকে। এ কারণে এই চার স্থলবন্দরের সক্ষমতা ও নিরাপত্তা বাড়াতে অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি বলেন, ‘বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রজেক্ট, শেওলা, ভোমরা, রামগড় স্থল বন্দর উন্নয়ন এবং বেনাপোল স্থলবন্দরের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় শেওলা, ভোমরা, রামগড় ও বেনাপোল স্থলবন্দরের বিভিন্ন ধরনের অবকাঠামোগত উন্নয়ন করা হবে। এতে ৬৯৩ কোটি টাকা ব্যয় হবে, যার মধ্যে বিশ্বব্যাংক প্রকল্প সাহায্য হিসেবে ৫৯২ কোটি ৫৬ লাখ টাকা ব্যয় করবে। বাকী ১০০ কোটি ৪৪ লাখ টাকা পাওয়া যাবে সরকারি তহবিল থেকে। চলতি বছরের জুলাই থেকে ২০২১ সালের জুন মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ।

পরিকল্পনামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী একনেক সভায় বলেছেন, ভারত-বাংলাদেশ দু’দেশের সংশ্লিষ্টতা রয়েছে এমন সব নদী যৌথভাবে খননের বিষয়ে দু’দেশের সরকারের মধ্যে কথাবার্তা চলছে। এতে যে খরচ হবে, তার ৭০ শতাংশ ভারত সরকার এবং ৩০ শতাংশ অর্থব্যয় করবে বাংলাদেশ এমন আলোচনা হয়েছে। তবে এখনও এটি চূড়ান্ত হয়নি। যৌথ নদীগুলো ভারত থেকে এদেশে পলি বহন করে নিয়ে আসার কারণে খরচের বড় অংশ ভারতকে বহনের প্রস্তাব করা হয়েছে।

Reneta

তিনি আরো জানান, প্রধানমন্ত্রী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেসব প্রকল্প বাস্তবায়ন শুরু করেছিলেন অথচ এখনও অসম্পন্ন রয়ে গেছে, সেসব প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে।

নবীনগর-শিবপুর-রাধিকা আঞ্চলিক মহাসড়ক নির্মাণ ও উন্নয়ন প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৩৪৩ কোটি ৬০ লাখ টাকা। জামালপুর-ধানুয়া কামালপুর- কদমতলা (রৌমারী) জেলা মহাসড়ক প্রশস্থকরণ ও মজবুতিকরণ প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৩৩৫ কোটি ৬৬ লাখ টাকা। রাজবাড়ী শহর রক্ষা প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৩৪১ কোটি ৯৯ লাখ টাকা।

এছাড়া টাঙ্গাইল জেলার গোপালপুর ও ভুঞাপুর উপজেলাধীন যমুনা নদীর বামতীরবর্তী কাউলীবাড়ী ব্রীজ হতে শাখারিয়া পর্যন্ত তীর সংরক্ষণ প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ২০০ কোটি ৫৭ লাখ টাকা। মেঘনা নদীর ভাঙ্গন থেকে চাঁদপুর জেলার হরিণা ফেরিঘাট এবং চরভৈরবী এলাকার কাটাখাল বাজার রক্ষা প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ১৯০ কোটি ৭৭ লাখ টাকা। সিলেট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ১১০ কোটি ৩৭ লাখ টাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একনেক
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

হালান্ড বলছেন ইংল্যান্ড ফেভারিট, ওরাইলি বললেন ‘এটাও এক খেলা’

জুলাই ১০, ২০২৬

বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: তথ্যমন্ত্রী

জুলাই ১০, ২০২৬

দলের ঘুরে দাঁড়ানোর মানসিকতা সম্পর্কে জানি: গার্সিয়া

জুলাই ১০, ২০২৬

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মা নিহত, বাবা-ছেলে আহত

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT