চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভয়াবহ ‘সেচ ও খাবার পানি’র সংকটে উত্তরাঞ্চলের মানুষ

মেরিনা লাভলীমেরিনা লাভলী
৯:২২ অপরাহ্ণ ১৬, মে ২০১৫
কৃষি
A A

আশঙ্কাজনক হারে পানির স্তর নিচে নেমে যাওয়ায় সেচ ও খাবার পানির সংকটে পড়েছে রংপুরসহ গোটা উত্তরাঞ্চলের মানুষ। অপরিকল্পিত সেচের কারণেই এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

চলতি মৌসুমে রংপুর অঞ্চলে ৫ লাখ ১ হাজার হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। সেচ নির্ভর বোরো আবাদে জমি চাষ থেকে শুরু করে, ধান পুষ্ট হওয়া পর্যন্ত ১৫-২০ বার সেচ দিতে গিয়ে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয়েছে কৃষককে। সে সঙ্গে ছিলো দুর্ভোগ ও অনিশ্চয়তা।

স্থানীয় কৃষকরা বলেন, তারা যেভাবে পানি সংকটে পড়ছে তাতে ভবিষ্যতে তাদের জন্য চাষাবাদ করা কঠিন হয়ে যাবে। পানির স্তর অনেক নিচে বলে তাদের মোটর পুড়ে যাচ্ছে।

রংপুরের বদরগঞ্জ, তারাগঞ্জ উপজেলাসহ অন্যান্য উপজেলাতেও পানির স্তর নিচে নেমে যাচ্ছে। ৮ থেকে ১০ ফুট গভীর খাল করে মটর বসিয়ে সেচ দিতে হচ্ছে কৃষককে। বসতবাড়ির নলকূপগুলোতে পানি উঠছে না।

কৃষকরা আরো জানান, তারা মাটি খুঁড়ে ৬ থেকে ৮ ফুট পর্যন্ত গর্ত করেছেন। আগে তারা ওপর থেকে পানি সেচ দিতেন। এখন বিভিন্ন গভীর নলকূপ দিয়ে তারা পানি ওপরে টানেন, এরফলে ছোট ছোট মোটরগুলোর খুব ক্ষতি হয়ে যায়।

সেচ সমস্যা থেকে উত্তরণে তুলনামূলক কম পানির ব্যবহার করে ফসল চাষাবাদ ও এ অঞ্চলে বিকল্প ফসল বিন্যাসের উদ্যোগের কথা জানিয়েছেন কৃষি বিভাগ।

Reneta

রংপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জুলফিকার হায়দার বলেন, বোরো আবাদ কমিয়ে দিয়ে কীভাবে কৃষক কম পানি ব্যবহার করে অন্য ফসল আবাদ করতে পারেন, সেজন্য মন্ত্রণালয় থেকে তাদের নির্দেশ দেয়া হয়েছে। এখন যেসব ফসলে পানি কম লাগে সেসব ফসল চাষে কৃষকদের উৎসাহী করছেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষকপানি
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

জুলাই ৬, ২০২৬

প্রবীণ কৃষক নেতা ও বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম মারা গেছেন

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT