চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভয়াবহ বন্যায় লোকালয়ে হিংস্র প্রাণি

সাবিত খানসাবিত খান
৪:৩৫ অপরাহ্ণ ১৪, জুন ২০১৫
আন্তর্জাতিক
A A

জর্জিয়ার রাজধানি তিবিলিসি’তে ভয়াবহ বন্যায় ১২ জনের মৃত্যু হয়েছে। আর বন্যার ধ্বংসযজ্ঞের পর স্থানীয় অধিবাসিদের নতুন আতঙ্করূপে আবিভূর্ত হয়েছে চিড়িয়াখানা থেকে পালিয়ে যাওয়া হিংস্র প্রাণি।

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ দেশটিতে সোমবার শোকদিবস ঘোষণা করা হয়েছে।

তিবিলিসের চিড়িয়াখানার মুখপাত্র জিয়া শারাশিদজে ইন্টারপ্রেসনিউজ এজেন্সিকে জানিয়েছেন, চিড়িয়াখানার ভেতর থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুই জন চিড়িয়াখানার কর্মি।

তিনি বলেন, এখানকার ভূমি ‘নারকীয় আবর্তে’ পরিণত হয়েছিলো। কিছু নেকড়ে, সিংহ, বাঘ, শেয়াল এবং জাগুয়ারকে বিশেষ বাহিনী গুলি করে হত্যা করতে বাধ্য হয়। তারপরও কিছু হিংস্য প্রাণি চিড়িয়াখানা থেকে পালিয়ে গেছে।

বন্যার পানি চিড়িয়াখানাটির বেষ্টনির ছাদ পর্যন্ত উঠেছিলো। এতে শত শত প্রাণি ডুবে যায়। এর মধ্যে অনেক প্রাণি সাঁতরে বেষ্টনির বাইরে চলে যায়।

চিড়িয়াখানা থেকে মুক্ত হয়ে পালিয়ে যাওয়া প্রাণিদের মধ্যে রয়েছে বাঘ, সিংহ, ভাল্লুক এবং নেকড়ে। নিখোঁজ হওয়া প্রানির সংখ্যা কতো তা এখনো পরিষ্কার নয়। তাই হেলিকপ্টার দিয়ে তিবলিসি শহর পর্যবেক্ষণ করা হচ্ছে।

Reneta

পালিয়ে যাওয়া প্রাণিদের দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কায় স্থানীয় অধিবাসীদের ঘর থেকে বের না হওয়ার জন্য সতর্কতা জারি করেছে দেশটির প্রশাসন।

প্রধানমন্ত্রী ইরাক্লি গারিবাশভিলি সব প্রাণিকে খুঁজে পাওয়ার আগ পর্যন্ত স্থানীয় অধিবাসীদের ঘরের ভেতরেই থাকার আহবান জানিয়েছেন।

শহরের প্রধান স্কয়ারে একটি জলহস্তিকে কোণঠাসা করে ট্রাঙ্কুলাইজার বন্দুক দিয়ে নিয়ন্ত্রণে আনা হয়। এছাড়াও একটি ভবনের শীতাতপ নিয়ন্ত্রণ বিভাগ সংলগ্ন জায়গায় একটি ভালুককে পাওয়া যায়। বাসার বারান্দায় হায়েনার দেখার মতো ভয়াবহ অভিজ্ঞতাও হয় স্থানীয় এক বাসিন্দার।

বন্যায় রাজধানীর রাস্তাগুলো মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে এবং ছোট ছোট বাড়ি ও অনেক গাড়ি ভেসে গেছে। এছাড়াও শহরের কবরস্থান থেকে কফিন ভেসে মাটিতে পড়ে থাকতে দেখা যায়।

দুর্গত এলাকায় অনেক মানুষই ঘরহারা হয়ে পড়েছেন। উদ্ধার কার্যে নিয়োজিত কর্মীরা আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে পানিতে তলিয়ে যাওয়া বাড়িগুলোতে অনুসন্ধান অব্যাহত রেখেছে।

হাজার হাজার মানুষ পানি এবং বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন। অনেকেই বিমানে নিরাপদ জায়গায় সরে গেছেন। পরিস্থিতিকে অত্যন্ত সঙ্গিন বলে বর্ণনা করেছেন মেয়র ডেভিট নারমানিয়া ।

প্রেসিডেন্ট জিয়োর্গি মার্গভেলাশভিলি আক্রান্ত এলাকা পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ভাইস-মেয়র ইরাকলি লেকভিনাদজে প্রাথমিকভাবে ক্ষতির পর্যালোচনা করে এর পরিমান ১০ মিলিয়ন ইউএস ডলার বলে উল্লেখ করেছেন।

প্রবল বৃষ্টিতে ক্ষুদ্র নদী ভেরের তীর উপচে বন্যার সৃষ্টি হয়।

২০১২ সালের মে মাসে তিবিলিসিতে বন্যায় ৫ জনের মৃত্যু হয়েছিলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জর্জিয়াতিবিলিসি
শেয়ারTweetPin

সর্বশেষ

সরাসরি মিরপুর: বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বাস্কেটবল ফাইনাল দেখতে গিয়ে দুয়োধ্বনির মুখে ট্রাম্প

জুন ৯, ২০২৬

কৃষি ও পল্লী খাতে বাংলাদেশ ব্যাংকে ১০ হাজার কোটির পুনঃঅর্থায়ন স্কিম

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

জুন ৯, ২০২৬

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় ৪ জনের মৃত্যু

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT