চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষতের ওপর নিরাময়ের প্রলেপ দিন

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৫:৩১ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০১৯
সম্পাদকীয়
A A

চকবাজার ট্র্যাজেডিতে অগ্নিকাণ্ড নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে সংশ্লিষ্ট মহলগুলো থেকে। পুরান ঢাকার চকবাজারে ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে শিল্পমন্ত্রী জানিয়েছেন এক ধরনের তথ্য, ঠিক এর বিপরীত কথা বলেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক লে. কর্নেল এস এম জুলফিকার রহমান।

বৃহস্পতিবার পরিদর্শনে গিয়ে শিল্পমন্ত্রী বলেছিলেন: পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় রাসায়নিক গুদামের কোনো সম্পর্ক নেই, ওই ভবনে কোনো রাসায়নিক গুদামও নেই।

তবে শুক্রবার ১১ সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক সাংবাদিকদের জানান: ভবনের ভেতরে গ্যাস লাইটার রিফিলের পদার্থ ছিল। এটা নিজেই একটা দাহ্য পদার্থ। এছাড়া আরও অন্যান্য কেমিক্যাল ছিল। প্রত্যেকটা জিনিসই আগুন দ্রুত ছড়িয়ে দিতে সহায়তা করেছে। পারফিউমের বোতলে রিফিল করা হতো এখানে। সেই বোতলগুলো ব্লাস্ট হয়ে বোমের মতো কাজ করেছে।

শিল্পমন্ত্রীর বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন এই কর্মকর্তা বলেন, অবশ্যই কেমিক্যাল ছিল। যা যা ছিল, সেগুলো এক ধরনের কেমিক্যাল। আমি এ নিয়ে মন্তব্য করবো না, তিনি এমন বক্তব্য কোন পরিপ্রেক্ষিতে দিয়েছেন তা জানা নেই। ক্যামিকেলের জন্যই আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে বেশি।

চ্যানেল আই অনলাইনের খবরে জানা গেছে, অগ্নিকাণ্ডে যে ভবনটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই হাজী ওয়াহেদ মঞ্জিলের নিচতলায় ডজনখানেক দোকান, আর দোতলায় পারফিউম ও প্লাস্টিক সামগ্রীর গোডাউন ছিল। আশপাশের বিভিন্ন ভবনেও রাসায়নিক ও দাহ্য সামগ্রীর গুদাম বা দোকান ছিল।

অগ্নিকাণ্ডের এ ঘটনার পর থেকেই ফায়ার সার্ভিস সহ সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয় দেখা গেছে। ছিল দুর্যোগ মোকাবেলায় আন্তরিকতাও। এছাড়া জরুরি অবস্থায় চিকিৎসা সেবাসহ নানা ধরনের সহায়তার খবরও পাওয়া গেছে।

Reneta

তারপরেও এত মানুষের করুণ মৃত্যুর পরিপ্রেক্ষিতে কেমিক্যাল সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ না নিয়ে এই ধরনের কথা চললে জনমনে প্রশ্ন ওঠবে সরকারের আন্তরিকতা নিয়ে। এমনটা কখনোই কাম্য নয়।

আমরা চাই পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে সব ধরনের কারখানা এবং কেমিক্যাল গোডাউন সরিয়ে নেয়া হোক। আর এত মানুষের মৃত্যুর মিছিল যেনো ভবিষ্যতে আর না ঘটে সে ব্যবস্থা গ্রহণ করা হবেও বলেও আমরা আশা করি। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের আমরা আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগুনচকবাজার ট্র্যাজেডিচকবাজারে আগুনসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

এখনও লড়াইয়ের জন্য প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়

জুলাই ১৬, ২০২৬

পিকফোর্ডের পানির বোতলে পেনাল্টি পরিকল্পনা, ফাঁস করে দিলো আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘন্টায় হামে আরও ৮ জনের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মা-বাবার তালাক বিরোধে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদির কাছে ১৯৬ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT