চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভয়ঙ্কর অভিযোগ’কে বানোয়াট বলছেন শহীদ

অমৃত মলঙ্গী অমৃত মলঙ্গী
৪:৫২ অপরাহ্ণ ২৮, জুন ২০১৭
স্পোর্টস
A A

‘আমার পেটে তখন আমাদের মেয়ে। ওই অবস্থায় শহীদ আমাকে লাথি মারতো,’ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাইরে থাকা পেসার মোহাম্মদ শহীদের স্ত্রী ফারজানা আক্তার এরপর আর কথা বলতে পারেন না। বেশ কিছুক্ষণ বিরতি নিয়ে ফোনের ওপার থেকে ধরা গলায় বলে ওঠেন, ‘ও আমাকে ভয়ঙ্কর নির্যাতন করতো।’

স্ত্রীর এমন অভিযোগকে শহীদ বানোয়াট বলছেন। তার দাবি, ‘যা হয়েছে তার চেয়ে ও বেশি বলছে। আমার স্ত্রীর বোনের জামাই হিংসা করে এসব রটাচ্ছে। লোকে আমাকে বড় ক্রিকেটার বলে, এটা তার সহ্য হয় না।’

নারায়ণগঞ্জ থেকে উঠে আসা ক্রিকেটার মোহাম্মদ শহীদ। পরিশ্রমী পেসার হিসেবে তার বেশ সুনাম। একটানা বল করতে তার জুড়ি মেলা ভার। তাকে আলোতে আনার পেছনে বাংলাদেশ দলের সাবেক পেসার মোহাম্মদ শরীফের অবদান অনেকখানি। ট্রায়াল থেকে এই শরীফই শহীদকে বাছাই করেন। ওই সময় শহীদের পারিবারিক অবস্থা অতটা ভালো ছিল না। ফারজানা বলছেন, সেই দিনগুলোতে শহীদ তাকে খুব ভালোবাসতেন। কিন্তু সমস্যা হয় জাতীয় দলে ঢোকার পর।

‘আমার যখন বিয়ে হয়, তখন ওরা আমাকে রুপার অলঙ্কার দিয়েছিল। সোনার গয়না কেনার মতো সামর্থ্য ওদের ছিল না। বিয়ের প্রথম দুই বছর আমরা সুখেই ছিলাম। সেই শহীদ এখন একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক করে। আমার মেয়েকে অস্বীকার করতে চায়। ও বলে এই মেয়ে নাকি ওর না!’

‘আমার দুইটা বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমি এখনো ওর সংসার  করতে চাই। ডিএনএ টেস্ট করে দেখা হোক এই মেয়ে কার। কাল রাতে (মঙ্গলবার) ওর সঙ্গে কথা হয়েছে। আমাকে যেতে বলে। আবার হুমকিও দেয়। বলে সব ক্ষমতা আমার। তোরা দুই লাখ টাকা ভাঙলে আমি দুই কোটি ভাঙবো।’

শহীদ বলছেন, ‘আমি মেয়েকে অস্বীকার করবো কেন? মেয়ের বয়স ১১ মাস। অস্বীকার করলে এতদিন থাকতে পারতো?’

Reneta

স্ত্রীর সঙ্গে শহীদের সম্পর্ক বেশ কয়েক বছর ধরে ভালো নয়। প্রায় বছরখানেক আগে ফারজানার এক আত্মীয় এই প্রতিবেদককে শহীদের বিষয়টি জানান। তখন তারা শহীদকে বুঝিয়ে ‘পথে আনা’র চেষ্টা করেন। এ বিষয়ে প্রতিবেদন না করতেও অনুরোধ করেন।

ফারজানার ওই আত্মীয় নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘দিনকে দিন শহীদের আচরণ চূড়ান্ত খারাপের দিকে যাচ্ছে। ফারজানা আর তার এক ছেলে, এক মেয়ের কোনও খরচ সে দেয় না। আমাকেও মেরে ফেলার হুমকি দিচ্ছে।’

শহীদের স্ত্রী জানান, স্বামীর বাড়িতে তাকে দুইতলায় রাখা হয়। শহীদ থাকেন নিচতলায়। শ্বশুর, শাশুড়ি আর ননদও তাকে মানসিক নির্যাতন করেন, ‘আমাকে যেদিন লাথি মেরেছিল, সেদিন ওর পায়ে ধরে এক হাজার টাকা নিয়ে মহিলা ডাক্তারের কাছে যাই। প্রচণ্ড ব্যথা হচ্ছিল। ওরা মা, বোনও ওর হয়ে কথা বলে।’

ফারজানার দাবি শহীদের মা তাকে জানিয়েছেন শহীদ এখন যে মেয়ের সঙ্গে সম্পর্ক করেন, সেই মেয়ে গর্ভবতী, ‘আমার শাশুড়ি ওই মেয়ের সঙ্গে নিয়মিত কথা বলেন। ওই মেয়ে নাকি গর্ভবতী, তাই শহীদকে চাপ দিচ্ছে।’

‘আমার ননদ আমাকে বোঝায়। সে বলে হিন্দুরা টাকা হলে করে বাড়ি। আর মুসলমানরা টাকা হলে বিয়ে করে। তুমি মেনে নাও,’ কথা বলতে বলতে হাউমাউ করে কেঁদে ওঠেন ফারজানা। নিজেকে সামলে আবার বলেন, ‘আমি নাজমুল হাসান পাপনের কাছে যাবো। তিনি তো কারো বাবা। নিশ্চয়ই আমার কষ্ট বুঝবেন। সঠিক বিচার করবেন।’

ইতিমধ্যে কয়েকটি অনলাইন পত্রিকায় খবরটি প্রকাশিত হয়েছে। শহীদ বিসিবির কারো সঙ্গে পরামর্শ করেছেন কি না, জানতে চাইলে বলেন, ‘‘সুজন ভাইকে (খালেদ মাহমুদ সুজন) ফোন দিয়েছিলাম। উনি বলেছেন, ‘বড় পত্রিকা কিংবা টিভিতে নিউজ হয়েছে?’ আমি বলেছি না। তারপর উনি বললেন, ‘তাহলে চুপ থাক।’’’

ফারজানার পারিবারিক সূত্রে জানা গেছে, শহীদকে তারা সাতদিনের সময় দিয়েছেন। ইতিমধ্যে দুইদিন চলে গেছে। বাকি দিনগুলোতে শহীদ ‘পথে না আসলে’ থানায় মামলা করবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে লিখিত অভিযোগ দিবেন। শহীদকেও জানিয়ে দেয়া হয়েছে তার হাতে সময় সাতদিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোহাম্মদ শহীদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT