চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্রাম্যমাণ আদালতের তৎপরতায় যেভাবে বন্ধ হলো দুই বাল্যবিয়ে

আফরিন আপ্পিআফরিন আপ্পি
৩:৫৮ অপরাহ্ন ২৯, মে ২০১৭
আদালত, বাংলাদেশ
A A

তখন সময় রাত ১টা। বিয়ের সব অয়োজন সম্পন্ন। আত্মীয়-স্বজনের সমাগমে সরগরম বিয়ে-বাড়ি। ১৬ বছর বয়সী কিশোরী কন্যাকে  সাজানো হয়েছে বধূবেশে। তারাবির নামাজ শেষে চলে এসেছে বরযাত্রীও। কিছুক্ষণের মধ্যেই কন্যা বসবে বিয়ের পিঁড়িতে। এমন সময় সেখানে হাজির উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মুহাম্মদ শাহীন এবং তার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অন্যান্য ব্যক্তিরা। ব্যাস বন্ধ হয়ে যায় সেই বাল্যবিয়ে।

ঘটনাটি ঘটে শনিবার দিবাগত রাত ১টায়  টাঙ্গাইলের দামুরিয়া ইউনিয়নের হরিপুর গ্রামে। ভ্রাম্যমাণ আদালতের তৎপরতায় বন্ধ হয়ে যায় নুরুল হুদার ১৬ বছর বয়সী মেয়ের বিয়ে। জরিমানা হিসেবে আদায় করা হয় পনেরো হাজার টাকা।

এসময় বিয়ের আসর থেকে বর পালিয়ে যেতে সক্ষম হলেও আটক করা হয় বর ও কনে পক্ষের ৪ জনকে। পরবর্তীতে স্থানীয় প্রতিনিধি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পুলিশ-প্রশাসন সকলের তৎপরতায় বর ও কনে পক্ষ উভয়ের কাছ থেকে মুচলেকা আদায় করে এবং মেয়ের বয়স ১৮ হওয়ার আগে বিয়ে না দেয়ার শর্তে ছাড়া হয়।

এদিকে রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মুহাম্মদ শাহীন ও চ্যানেল আই অনলাইনের তৎপরতায় বাল্যবিয়ের অভিশাপ থেকে মুক্তি পায় আরও এক কিশোরী।

ঘটনাটি ঘটে রেববার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড় ইউনিয়নের বীরসিংহ গ্রামে। বাবা লোকমান হোসেন ও মা শিউলি আক্তারের কন্যা ১৬ বছর বয়সী এ কিশোরী এসএসসি পরীক্ষায় গাজীপুর সদর উপজেলার নয়নপুর গ্রামের ব্রাইট মডেল স্কুল থেকে ৪.৫৫ পেয়ে উত্তীর্ণ হয়। কিশোরীর স্বপ্ন ছিলো কলেজে পড়ার। কিন্তু এরই মাঝে পারিবারিকভাবে সম্পন্ন করা হয় তার বিয়ের সব অায়োজন।

কিশোরীকে বিয়ে দেয়ার জন্য নিয়ে যাওয়া হয় দাদাবাড়ি টাঙ্গাইলে। সেখানে তার ফুফাতো ভাইয়ের সঙ্গে বিয়ের কথা ছিল তার। রোববার প্রথম রমজানের দিন ইফতারের পরপরপরই ছিল তার বিয়ের অায়োজন।

Reneta

বিষয়টি সে তার এক শিক্ষককে জানালে তার শিক্ষক যোগাযোগ করেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে। চ্যানেল আই অনলাইনের পক্ষ থেকে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মুহাম্মদ শাহীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন।

স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে মেয়ের বাবা-মাকে বুঝিয়ে সক্ষম হন বিয়ে বন্ধ করতে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মুহাম্মদ শাহীন চ্যানেল আই অনলাইনকে জানান, তার এলাকায় বাল্যবিয়ে বন্ধে ভ্রাম্যমাণ আদালত অনেক বেশি তৎপর। যে কোন সময় তার কাছে এ ধরণের সংবাদ এলেই তিনি ছুটে যান ঘটনাস্থলে। এবং স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে নিয়ে উভয় পরিবারকে বুঝিয়ে বন্ধ করেন বিয়ে।

এ ধরণের কাজে ঝুঁকিও অনেক অাছে উল্লেখ করে এ কর্মকর্তা বলেন, ‘একটা বিয়ের সব অায়োজন সম্পন্ন। গরু-খাসি জবাই দিয়ে অনেক টাকা খরচ করে করা হয় অায়োজন। সে অবস্থায় সেখানে যেয়ে উভয় পরিবারকে বোঝানো সত্যিই অনেক কঠিন। অনেকে মানতে চাননা। তারপরও উভয় পরিবারকে বুঝিয়ে মুচলেকা আদায় করে তারপরই দেয়া হয় ছাড়।’

Jui  Banner Campaign
ট্যাগ: বাল্যবিবাহভ্রাম্যমাণ আদালত
শেয়ারTweetPin

সর্বশেষ

বার্সায় ফিরবেন মেসি, তবে…

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শান্তর দুর্বারকে দেড়শতাধিক রানের লক্ষ্য দিল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

এনসিপির সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মিছিল

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি: অন্তর্বর্তী সরকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT