নতুন বছরের প্রথম ম্যাচে ভ্যালেন্সিয়ার মাঠে আবারও ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়া-রিয়ালের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।
লা লিগায় ঘরের মাঠে ভালেন্সিয়ার টানা অপরাজেয় থাকার রেকর্ডটি আরো দীর্ঘ হলো। এক বছরের বেশি সময় ধরে লিগে ঘরের মাঠে কোনো ম্যাচ হারেনি দলটি। ম্যাচের ১৬তম মিনিটে প্রথম সুযোগ পেয়েই রিয়ালের এগিয়ে যায়।
প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে ভ্যালেন্সিয়াকে সমতায় ফেরান স্প্যানিশ মিডফিল্ডার দানিয়েল পারেহো। ৬৮তম মিনিটে স্বাগতিকদের জোয়াও কানসেলোকে বাজেভাবে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন মাতেও কোভাসিচ। এক জন কম নিয়ে খেলেও ৮২তম মিনিটে বেলের গোলে এগিয়ে যায় রিয়াল।
তার পরের মিনিটেই স্প্যানিশ ফরোয়ার্ড পাসো আলকাসের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। গোল পেতে মরিয়া হয়ে ওঠা রিয়াল যোগ করা সময়ে টানা তিনটি কর্নার পেলেও কোন গোলের দেখা আর পায়নি তারা।
ফলে আবারও ভ্যালেন্সিয়ার মাঠ থেকে জয় না পাওয়ার হতাশা নিয়ে ফিরতে হয় রোনালদো বেলদের।







