চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যারাইটির শিরোনামে বাংলাদেশের ‘ইতি, তোমারই ঢাকা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৮ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

নতুন চমক দিতে বরাবরই এগিয়ে চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্ম। সম্প্রতি বাংলাদেশে প্রথম অমনিবাস চলচ্চিত্র নির্মাণ তার প্রমাণ। রাজধানী ঢাকাকে থিম ধরে অমনিবাস চলচ্চিত্র নির্মাণ করেছেন ১১ জন নির্মাতা। চলচ্চিত্রটির নাম ‘ইতি, তোমারই ঢাকা’। যার ওয়ার্ল্ড প্রিমিয়ার হচ্ছে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চলতি আসরে। যে খবরটি স্থান করে নিল যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক বিনোদন ম্যাগাজিন ভ্যারাইটিতে!

বাংলাদেশে প্রথমবারের মতো ‘স্বল্পদৈর্ঘ্যে দীর্ঘ যাত্রা’র স্লোগান নিয়ে ইমপ্রেস টেলিফিল্ম নির্মাণ করে ‘ইতি তোমারই ঢাকা’। প্রকল্পটির আওতায় ১১ জন তরুণ নির্মাতা নির্মাণ করেন ১১ টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। আর এ ছবিগুলোকে আন্তর্জাতিক মহলে পৌঁছে দেয়ার লক্ষ্যে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে এশিয়ার অন্যতম বড় সিনেমা উৎসব বুসান চলচ্চিত্র উৎসবের ২৩ তম আসরে।

যে খবরটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক বিনোদন ম্যাগাজিন ভ্যারাইটি। প্রকাশিত সংবাদে বলা হয়েছে ‘ইতি, তোমারই ঢাকা’র নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন ফরিদুর রেজা সাগর ও ইবনে হাসান খান। অমনিবাস চলচ্চিত্রটি নিয়ে ভ্যারাইটিকে সাক্ষাৎকার দেন অমনিবাস চলচ্চিত্রটির ক্রিয়েটিভ প্রডিউসার ও নির্মাতা আবু শাহেদ ইমন।

Banglabid

ভ্যারাইটির তরফে আবু শাহেদ ইমনকে অমনিবাস চলচ্চিত্রটির পরিকল্পনা নিয়ে জানতে চাইলে ‘জালালের গল্প’ ছবির এই নির্মাতা বলেন, এই আইডিয়াটি আমার মাথায় অনেক দিন থেকে ঘুরছিল। অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়াতে সিনেমা নিয়ে পড়াশুনার সময় সব সময়ই ভেবেছি আমি বাংলাদেশে ফিরে যাব এবং সেখানকার চলচ্চিত্র নিয়ে কিছু করবো।

ক্রিটেটিভ প্রডিউসার দায়িত্ব নিয়ে ইমন বলেন, যদিও আমার পরিচিতি একজন লেখক কিংবা একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবেই কিন্তু সেগুলোকে ছাপিয়ে প্রযোজক পরিচয়টাও অন্য রকম কিছু।

কিন্তু এগারোটি চলচ্চিত্র কেন? এর জবাবে ইমন বলেন, স্বাধীন বাংলাদেশে প্রথম ফিচার ফিল্মটির নাম ছিল ‘ওরা এগারো জন’। সেখান থেকেই নতুন প্রজন্মের এই ১১ জন চলচ্চিত্র যোদ্ধার সাথে কাজ করা।

Reneta

চলচ্চিত্রটির নির্মাণ প্রসঙ্গে আবু শাহেদ ইমন জানান, ২০১৭ সালের ডিসেম্বর থেকে চার মাস ধরে আমরা এই কাজটির জন্য ওয়ার্কশপ করেছি।

প্রথমে নিজেদের মধ্যে স্ক্রিপ্ট নিয়ে কথা বলেছি, এটা নিয়ে আমাদের মধ্যে তর্ক হয়েছে, বিতর্ক হয়েছে। ২০১৮ সালের মার্চে এসে চূড়ান্ত স্ক্রিপ্ট দাঁড় করানো হয়। এবং কাজ শুরু হয় এপ্রিলের মাঝামাঝি সময়ে।

ভ্যারাইটিকে দেয়া সাক্ষাৎকারে ইমন আরো বলেন, ১১ টি সিনেমাতেই মূলত উঠে এসেছে ঢাকার নিম্নবিত্ত মানুষের জীবন যাপন, তাদের সংগ্রাম ও বেঁচে থাকার নিরন্তর যুদ্ধ। সেই সাথে ঢাকার নিজস্ব এক সংস্কৃতিও ফুটে উঠবে সেখানে।

ছবিগুলোতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, ফজলুর রহমান বাবু ও শতাব্দী ওয়াদুদসহ এরকম আরো বেশকিছু তারকা।

ঢাকা শহরের গল্প নিয়ে নির্মিতব্য চলচ্চিত্রগুলো নির্মাণ করেছেন গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম রবি, সৈয়দ সালেহ আহমেদ আহমেদ সোবহান, সৈয়দ আহমেদ সাওকী, তামিন নূর, তানভীর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও নুহাশ হুমায়ূন।

এদিকে ওয়ার্ল্ড প্রিমিয়ারের অপেক্ষায় ‘ইতি, তোমারই ঢাকা’। বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩ তম আসর শুরু হয়েছে ৪ অক্টোবর থেকে। চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। আর এই চলচ্চিত্র উৎসবের ‘অ্যা উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে দেখানো হবে ‘ইতি, তোমারই ঢাকা’। আবু শাহেদ ইমন জানান, ৭, ৯ ও ১১ অক্টোবর ইংরেজি ও কোরিয়ান ভাষার সাবটাইটেলেও চলচ্চিত্র দেখানো হবে।

বুসান উৎসবের ২৩ তম আসরে ৭৯টি দেশ থেকে মোট ৩২৩টি চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। যার মধ্যে ১১৫টি বিশ্ব প্রিমিয়ার এবং ২৫টি ছবির আন্তর্জাতিক প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমনিবাসআবু শাহেদ ইমনইবনে হাসান খানকৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়গোলাম কিবরিয়া ফারুকীজালালের গল্পতানভীরতামিন নূরনুসরাত ইমরোজ তিশাফজলুর রহমান বাবুফরিদুর রেজা সাগরভ্যারাইটিমাহমুদুল ইসলামমীর মোকাররম হোসেনরবিউল আলম রবিরাহাত রহমানলিড বিনোদনসৈয়দ আহমেদ সাওকী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পরাজিত মানুষদের কেউ মনে রাখে না

পরবর্তী

এক পলকে শচীনকে জয় করেন পৃথ্বী

পরবর্তী
পৃথ্বীর সঙ্গে শচীন

এক পলকে শচীনকে জয় করেন পৃথ্বী

নোবেল

শান্তিতে নোবেল পেলেন ডেনিস ও নাদিয়া

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

আগস্ট ২০, ২০২৬

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT