চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যাট সেবা সহজ করতে ‘এলটিইউ-ভ্যাট’ অ্যাপ চালু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৩ অপরাহ্ণ ২৩, মে ২০১৮
অর্থনীতি, তথ্যপ্রযুক্তি
A A

করদাতাদের জন্য মূল্য সংযোজন কর (ভ্যাট) সেবা সহজ করতে ‘এলটিইউ-ভ্যাট’ অ্যাপ নামে মোবাইল অ্যাপ চালু করেছে ভ্যাটের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)। এই অ্যাপ চালু করায় করদাতারা যেকোন জায়গায় বসে দ্রুততার সঙ্গে সহজে সেবা নিতে পারবে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কিংবা এর অধীন কোন কমিশনারেট বা অধিদফতর প্রথমবারের মত মোবাইল অ্যাপ চালু করলো। এলটিইউ-ভ্যাট মোবাইল অ্যাপ্লিকেশনটি এখন অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করা যাচ্ছে। শীঘ্রই এটির আইওএস সংস্করণ চালু হবে।

এ বিষয়ে ভ্যাট এলটিইউ কমিশনার মো. মতিউর রহমান বলেন: এই অ্যাপটি চালু হওয়ায় দেশের যেকোন নাগরিক বা করদাতা এলটিইউ-ভ্যাট সম্পর্কে সহজে বিস্তারিত জানতে পারবেন। ব্যস্ত সময়ে যেকোন স্থান থেকে খুব সহজেই এলটিইউ ভ্যাটের সেবা গ্রহণ করা যাবে।

তিনি মনে করেন, করবান্ধব পরিবেশ তৈরির ক্ষেত্রে অ্যাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মোবাইল অ্যাপে ভ্যাট আইন, বিধিমালা, সেবাসমূহের ব্যাখ্যা, ফরম ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে। যার মাধ্যমে সহজে আইন ও বিধিমালার যেকোন ধারা ও বিধি দ্রুততার সঙ্গে জানা যাবে। এই অ্যাপ ব্যবহার করে গ্রাহকরা তাদের যেকোন ধরনের মতামত জানাতে পারবে।

মতিউর রহমান জানান: এলটিইউ ভ্যাটের সকল কর্মকর্তা-কর্মচারীর ছবিসহ নাম, পদবি, মোবাইল নম্বর, ইমেইল আইডি সংরক্ষণ রয়েছে। তাই যেকোন নাগরিক বা করদাতা এলটিইউর কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিকভাবে ফোন করা বা মেসেজ-ইমেলই পাঠানো কিংবা তথ্য শেয়ার করতে পারবেন। অ্যাপের মাধ্যমে করাদাতা বা ব্যবসায়ী রাজস্ব পরিস্থিতি ও রাজস্ব জমার কোড জানতে পারবেন।

Reneta

অ্যাপটির একটি বড় সুবিধা হলো- বিকল্প বিরোধ নিস্পত্তি (এডিআর) সংক্রান্ত সকল তথ্য উন্মূক্ত করা আছে, যা যে কোন ব্যক্তির এডিআরে যোগাযোগ করার ক্ষেত্রে সহায়ক হবে।

অ্যাপটি পাওয়া যাবে এই লিংকে: https://play.google.com/store/apps/details?id=com.codeware.ltuvat

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এলটিইউ
শেয়ারTweetPin3

সর্বশেষ

তপুর জোড়া গোল, ইউরোপের মাটিতে অভিষেকেই জয় বাংলাদেশের

জুন ৬, ২০২৬

সান মারিনোর মাঠে এগিয়ে গিয়েও সমতায় থেকে বিরতিতে বাংলাদেশ

জুন ৬, ২০২৬

বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু, মারা গেল দু’টি গরুও

জুন ৫, ২০২৬

নওগাঁয় ১৭ জনকে পুশ-ইন চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি

জুন ৫, ২০২৬

শিরোপা ঘরে আনতে চাই: ক্রিসপিন ছেত্রী

জুন ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT