চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যাট বাতিলের দাবিতে সোমবার ছাত্র সমাবেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৬ পূর্বাহ্ণ ০৫, জুলাই ২০১৫
অন্যান্য, শিক্ষা
A A

শিক্ষার্থীদের টিউশনের ওপর ভ্যাট বাতিলের দাবিতে সোমবার ছাত্র সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বেসরকারী বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থী ঐক্য পরিষদ। রোবববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই কথা জানানো হয়।

বেলা ১২টায় রামপুরায় ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসের সামনে এ ছাত্র সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

সংগঠনের আহবায়ক সাথিল ইসলাম স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, বিগত জাতীয় বাজেট অধিবেশনে ২০১৫-১৬ অর্থ বছরের বাজেটে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি’র উপর ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। ১ জুলাই থেকে তা কার্যকরও করা হয়েছে। এরফলে মাথাপিছু শিক্ষার্থীর পড়াশোনার ব্যয় বাড়বে চল্লিশ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত।

এতে আরো বলা হয়, বর্তমানে বাংলাদেশে প্রচুর বেসরকারী বিশ্ববিদ্যালয় রয়েছে যার অধিকাংশ শিক্ষার্থী নিম্ন মধ্যবিত্ত শ্রেণির। কয়েকটি বেসরকারী বিশ্ববিদ্যালয় বাদে বাকি সকল বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থীই পড়াশোনার জন্য পারিবারিক জমি বা সম্পত্তি বিক্রী করে থাকে । এই ভ্যাট আরোপের ফলে এই লাখো শিক্ষার্থীর উচ্চ শিক্ষা হুমকির মুখে পড়েছে।

বিবৃতিতে বলা হয়, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেখানে সরকারের উচ্চ শিক্ষার ব্যয় সাশ্রয় করে নিজেদের খরচে পড়াশোনা করছে, সেখানে তাদের ওপর ই ভ্যাট আরোপ করা হলো। সারাবিশ্ব যখন শিক্ষাখাতের খরচ কমিয়ে জনগণের শিক্ষার সুযোগ বাড়িয়ে দিচ্ছে তখন আমরা হাটছি উল্টো পথে। যে শিক্ষার্থীরা সরকারের ভর্তুকি পাবার যোগ্য তাদের আজ বইতে হবে ভ্যাটের বোঝা !

সরকারের এই সিদ্ধান্তকে অযৌক্তিক দাবি করে তা প্রত্যাখ্যানের আহ্বান জানান বেসরকারী বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থী ঐক্য পরিষদ ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিক্ষোভ-মিছিলবেসরকারি বিশ্ববিদ্যালয়ভ্যাট
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬

ব্যাংককে আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT