চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যাট প্রত্যাহারে আনুষ্ঠানিক কৃতজ্ঞতা ও দুঃখ প্রকাশের উদ্যোগ

নাসিমুল শুভনাসিমুল শুভ
১১:৩০ পূর্বাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর চাপানো ভ্যাট প্রত্যাহার করায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা, গণমাধ্যম ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা এবং গত কয়েকদিনের আন্দোলনে দুর্ভোগে পড়া জনগণের প্রতি দুঃখ প্রকাশ করবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

আগামীকাল রাজধানীর সোবহানবাগে বিশ্ববিদ্যালয়টির টাওয়ার-ফাইভ ভবনের সামনে এই অভিনব আনুষ্ঠানিকতায় শামিল হবেন আন্দোলন করে দাবী আদায় করা ছাত্র-ছাত্রীরা।

ধন্যবাদ ও দুঃখ প্রকাশের এই আয়োজন সম্পর্কে ড্যাফোডিল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগের শিক্ষার্থী ফরহাদ হোসাইন রনি চ্যানেল আই অনলাইনকে বলেন, আমরা ন্যায্য দাবিতে রাস্তায় নেমেছিলাম। শিক্ষাতো পণ্য নয় যে ভ্যাট দিয়ে কিনবো।একটু সময় লাগলেও সরকার তা বুঝেছে এবং আমাদের দাবী মেনে নিয়েছে।

এজন্য আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর মাধ্যমে সরকারকে ধন্যবাদ জানাতে চাই। গোটা আন্দোলনে মিডিয়া আমাদের খবর আর ছবি প্রকাশের মাধ্যমে এই আন্দোলনের স্বপক্ষে জনমত গড়ে তুলতে ভূমিকা রেখেছে, আর ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ঘটনার পর পুলিশের ভূমিকাও ছিলো ইতিবাচক। তারা এই কয়েদিনে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছেন। এজন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা তাদের প্রাপ্য। এছাড়া কয়েকদিনে রাস্তা আটকে আন্দোলন করায় নগরীতে পথচারী-কর্মজীবী মানুষ জ্যামে আটকে থেকে কষ্ট সহ্য করলেও আমাদের যৌক্তিক আন্দোলনে হাসিমুখে সমর্থন দেয়ায় দুঃখ প্রকাশ ও কৃতজ্ঞতা প্রকাশ করাটা একটা তো দায়িত্ব বলে মনে করছি বলেই আনুষ্ঠানিকভাবে তা করা হবে’।

আগামীকালের আয়োজন সম্পর্কে তিনি আরো বলেন, ভ্যাট প্রত্যাহারের মতো সফলতায় একদিনের আনন্দ মিছিল যথেষ্ট নয়। তাই কাল আমরা শুরুতে আনন্দ মিছিল করতে চাই। এরপর ক্যাম্পাস ভবনের সামনে দাড়িয়ে হ্যান্ড মাইক এবং হাতের প্ল্যাকার্ডে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং দুঃখ প্রকাশ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেসরকারি বিশ্ববিদ্যালয়ভ্যাট
শেয়ারTweetPin

সর্বশেষ

বাণিজ্যিক গোপন তথ্য চুরির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে অ্যাপলের মামলা

জুলাই ১১, ২০২৬

অবশেষে মুখ খুললেন, ভিএআর নিয়ে ব্যাখ্যা দিলেন স্কালোনি

জুলাই ১১, ২০২৬

উপজেলা পর্যায়েও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনার অ্যাকাউন্ট হ্যাক করে মিশরীয়রা লিখল ‘জেতেনি, রেফারি দুর্নীতিগ্রস্ত’

জুলাই ১১, ২০২৬

আমাকে হত্যা করা হলে ইরানের বিরুদ্ধে ভয়াবহ হামলার নির্দেশ রয়েছে: ট্রাম্প

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT