চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যাট দেবেন বিজ্ঞাপনদাতা, এমন বিধান চায় অ্যাটকো

রিজভী নেওয়াজ রিজভী নেওয়াজ
১:৩৯ অপরাহ্ণ ১৪, মে ২০১৬
অর্থনীতি
A A

পত্রিকার মতো টেলিভিশনের ক্ষেত্রেও বিজ্ঞাপনদাতাকে ভ্যাট পরিশোধের বিধান রাখতে
সরকারের সহযোগিতা চেয়েছেন টেলিভিশন মালিকরা।

জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন
কক্ষে শনিবার প্রাক-বাজেট আলোচনায় বিজ্ঞাপন মূল্য পাওয়ার পর তারা ভ্যাট
পরিশোধের সুবিধাও চেয়েছেন।

এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেছেন,
বিজ্ঞাপনদাতা শিল্প মালিক, প্রচারযন্ত্র টেলিভিশন মালিক এবং বিজ্ঞাপনের
প্রচারমূল্য আদায়কারী রাজস্ববোর্ড – এই তিনের শুভচক্র সৃষ্টি করতে চান
তিনি।

Banglabid

এসোসিয়েশন অব টেলিভিশন ওনার্স (অ্যাটকো) বাংলাদেশী মালিকানায় বেসরকারি খাতের ২৬ টি টেলিভিশন মালিকদের সংগঠন। ২০১৬-১৭ অর্থবছরের বাজেটকে সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ডের ধারাবাহিক প্রাক-বাজেট আলোচনার অংশ হিসেবে টেলিভিশন মালিকদের বক্তব্য শুনতে এই আলোচনার আয়োজন করা হয়। সরকারের রাজস্ব আহরণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ অংশীজন হিসেবে কাজ করতে চান টেলিভিশন মালিকরা। তবে উদীয়মান এই শিল্পটির বিকাশে সরকারের সহযোগিতাও চান তারা।

অ্যাটকোর সভাপতি মোসাদ্দেক আলী বলেন, সরকার পত্রিকাকে টাকা দিয়ে বিজ্ঞাপন দিচ্ছে। কিন্তু টেলিভিশনে বিনামূল্যে প্রাইমটাইমে বিজ্ঞাপন চালানোর জন্য দেয়া হচ্ছে। ‘আমরা তা-ই করছি। কারণ ভ্যাট আমরা দিতে চাই। নইলে দেশ চলবে কীভাবে? কিন্তু সেটাকে সব জায়গায় একই রকমভাবে সমন্বয় করতে হবে।’

আলোচনায় বিদেশী চ্যানেলের সঙ্গে বাংলাদেশী চ্যানেলগুলোর অসম প্রতিযোগিতার কথা তুলে ধরে টিভি মালিকরা এ ব্যাপারেও সরকারের সহযোগিতা কামনা করেন।

Reneta

অ্যাটকোর সাধারণ সম্পাদক এবং চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, পত্রিকার সব বিজ্ঞাপনের ক্ষেত্রেই কর পরিশোধ করবে বিজ্ঞাপনদাতা। তাহলে টেলিভিশনের ক্ষেত্রেই কেনো সরকার চ্যানেল মালিককে কর দিতে বলবে – এই প্রশ্ন তোলেন তিনি।

সৎ ব্যবসায়ীদের জন্য সহযোগী আর অসৎ ব্যবসায়ীদের জন্য আতংক – এনবিআরের এই নীতি মনে করিয়ে দেন এনবিআর চেয়ারম্যান।

তিনি বলেন, ‘আমরা সৎ ব্যবসায়ীদের প্রণোদনা দেব। কিন্তু অসৎ ব্যবসায়ীদের কঠোর হাতে দমন করব।’

আয়কর ও ভ্যাট নিয়ে টেলিভিশন মালিকদের উত্থাপিত সমস্যা সমাধানে অর্থ, বাণিজ্য, তথ্য এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকের কথাও জানান এনবিআর চেয়ারম্যান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এ্যাটকোশাইখ সিরাজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাভারে তিন কিশোরের ‘রহস্যজনক’ মৃত্যু

পরবর্তী

‘ঐক্যবদ্ধ’ জাপায় আবার চেয়ারম্যান এরশাদ

পরবর্তী

‘ঐক্যবদ্ধ’ জাপায় আবার চেয়ারম্যান এরশাদ

নজরুল জয়ন্তীতে চ্যানেল আইয়ে ‘নজরুল মেলা’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT