দেশে করোনা ভ্যাকসিন কর্মসূচির আওতায় আরও ২৩ হাজার ৫২৩ মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে।
এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৭২৩ জনকে। ফাইজারের ৩০১১ ডোজ (প্রথম ডোজ)। সিনোফার্মের দেয়া হয়েছে ১৯ হাজার ৭৮৯ ডোজ (প্রথম ডোজ)।
এ নিয়ে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে মোট ৪২ লাখ ৯৪ হাজার ৫৫৫ জন। এখন পর্যন্ত প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছেন মোট ৫৮ লাখ ২০ হাজার ২৩ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে: বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত দেশে টিকার জন্য নিবন্ধন করেছেন ৮০ লাখ ৯৭ হাজার ৯৭২ জন।
রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হয়। গত ৮ এপ্রিল থেকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শুরু হয়েছে।










