চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যাকসিন পেতে ধৈর্য্য ধরতে বলেছে ভারতের সেরাম ইনস্টিটিউট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৬ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনাভাইরাসের ভ্যাকসিন পেতে বিদেশী সরকারকে ধৈর্য্য ধরতে বলেছে ভারতের সেরাম ইনস্টিটিউট। ভারতের অভ্যন্তরীণ চাহিদাকে অগ্রাধিকার দেয়ার কথা জানিয়েছে বিশ্বের সবচেয়ে বেশী টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানটি।

সেরাম ইনস্টিটিউটের প্রধান আদর পুনাওয়ালা বলেছেন, “আমি আপনাদের বিনয়ের সঙ্গে ধৈর্য্য ধরতে আহ্বান জানাচ্ছি। ভারতে ভ্যাকসিনের চাহিদা অনেক বেশী। আর এ চাহিদা পূরণে আমাদেরকে অগ্রাধিকার দিতে হচ্ছে। করোনা মোকাবেলায় বিশ্বের অন্যান্য অংশের সঙ্গে ভারসাম্য রক্ষা করতেই এ অগ্রাধিকারের কথা বিবেচনা করতে হচ্ছে। আমরা আমাদের সাধ্যের সর্বোচ্চ চেষ্টা করছি।”

ভারতের পুনে শহরে নির্মিত এ টিকা প্রতিষ্ঠানটি অক্সফোর্ড ইউনিভারসিটি/এস্ট্রেজেনেকা কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদন করছে। এখানে উৎপাদিত টিকার অর্ধেক ব্যবহার করা হচ্ছে ভারতের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে।

বিশ্বের অনেক নিম্ন এবং মধ্য আয়ের দেশ কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য এ প্রতিষ্ঠানের উপর নির্ভর করছে। কিন্তু বহির্বিশ্বের চাহিদা বাড়ছে। এমনকি পশ্চিমা দেশ কানাডাও সেরামের কাছ থেকে করোনা ভ্যাকসিন নিতে চাচ্ছে। আগামী মাসে প্রতিষ্ঠানটি কানাডাকে ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

যুক্তরাজ্যও সেরা ইনস্টিটিউটের ভ্যাকসিন উৎপাদন প্রক্রিয়া যাচাই করে দেখছে। কারণ সুবিধাজনক হলে নৌ পথে ভারত থেকে যুক্তরাজ্য এবং অন্যান্য দেশে টিকা নেওয়ার বিষয়টি তারা বিবেচনা করছে।

তুলনামূলক কম সংখ্যক ভারতীয়কে টিকা আওতার আনার অভিযোগে এনে মোদি সরকারকে ব্যাপক সমালোচনা করা হচ্ছে। কিন্তু দেশটির স্বাস্থ্য অধিদপ্তর বলছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে নাগরিকদের বড় অংশকেই টিকার আওতায় আনা হচ্ছে।

Reneta

মধ্য জানুয়ারি থেকে এ পর্যন্ত ভারতের এক কোটি ১০ লাখ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে।

ভারতে এ পর্যন্ত এক কোটি ৯০ হাজারের বেশী মানুষ করোনা আক্রান্ত হয়েছে। সারা বিশ্বের সংক্রমণের দিক দিয়ে ভারত দ্বিতীয়। সবচেয়ে বেশী করোনা সংক্রমণ হয়েছে যুক্তরাষ্ট্রে।

ভারতে এখন প্রতিদিন গড়ে ১২ হাজার মানুষ করোনা সংক্রমিত হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনা ভাইরাসকরোনাভাইরাসকোভিড-১৯সেরাম ইনস্টিটিউট
শেয়ারTweetPin

সর্বশেষ

১১ ম্যাচ অপরাজিত মিয়ামি, নিউ ইংল্যান্ডের বিপক্ষেও ড্র

এপ্রিল ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস ডিনারে গুলি, হামলাকারীর ছবি প্রকাশ করলেন ট্রাম্প

এপ্রিল ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় ঝড়-বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

এপ্রিল ২৬, ২০২৬

৯ জন নিয়ে টানা দ্বিতীয়বার এশিয়ার চ্যাম্পিয়ন আল-আহলি

এপ্রিল ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জনতা পার্টি বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সারোয়ার মারা গেছেন

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT