চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যাকসিন নিলে কোয়ারেন্টাইনের প্রয়োজন নেই: সিডিসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৫ পূর্বাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভ্যাকসিন

করোনাভাইরাসের ভ্যাকসিন নেয়া কেউ করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলেও কোয়ারেন্টাইনের প্রয়োজন নেই বলে জানিয়েছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সিডিসি।

করোনাভাইরাসের ভ্যাকসিন নেয়া হলেও স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার নির্দেশনা বিশেষজ্ঞরা আগেই দিয়েছিলেন। তবে এবার মার্কিন গবেষকরা টিকা নেয়া ব্যক্তির কোয়ারেন্টাইনের প্রয়োজনীয়তা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন।

মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সিডিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে যারা ভ্যাকসিনের পূর্ণ ডোজ সম্পন্ন করেছেন তারা কেউ কোভিড আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলেও ১৪ দিনের কোয়ারেন্টাইনে যেতে হবে না। তবে এই ১৪ দিনে করোনার কোনো লক্ষণ দেখা দেয় কিনা খেয়াল রাখতে হবে। লক্ষণ দেখা দিলে অবশ্যই কোয়ারেন্টাইনে যেতে হবে।

সিডিসি আরও বলেছে, কেউ কোয়ারেন্টাইনে না গেলে, তা হতে হবে ভ্যাকসিনের শেষ ডোজ নেয়ার ৩ মাসের মধ্যে।

করোনাভাইরাস চীনা ল্যাব থেকে ছড়ানোর অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিদর্শক দল আমলে না নিলেও এ আশঙ্কা পুরোপুরি বাদ দেয়নি সংস্থাটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস অ্যাধানম গ্যাব্রিয়েসুস জানিয়েছেন, তদন্তদল এখনও চূড়ান্ত প্রতিবেদন দেয়নি এবং কোনো সম্ভবনাই এখনও উড়িয়ে দেয়া হচ্ছে না।

করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, করোনার নতুন ধরনের বিরুদ্ধে ভ্যাকসিন তৈরিতে প্রতিষ্ঠানটির আরও ৬ থেকে ৯ মাস সময় লাগতে পারে। আরও কয়েক মাস আগেই নতুন টিকার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ফাইজার জানিয়েছে, তাদের তৈরি ভ্যাকসিনের দু’টি ডোজই নিয়েছে এমন ব্যক্তিদের শরীরে শক্তিশালী রোগপ্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠার প্রমাণ মিলেছে। ভাইরাসের গঠনে বড় পরিবর্তন না এলে ফাইজার-বায়োএনটেকের বর্তমান ভ্যাকসিন ভবিষ্যতেও কার্যকারিতা দেবে বলে আশা প্রতিষ্ঠানটির।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসকোভিডকোয়ারেন্টাইন
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT